রাজ্য ১০০ শতাংশ শিশুর টিকাকরণ সম্পূর্ণ হয়েছে বলে দাবি মমতার

রাজ্য ১০০ শতাংশ শিশুর টিকাকরণ সম্পূর্ণ হয়েছে বলে দাবি মমতার

সারা দেশে প্রতি হাজারে শিশু মৃত্যুর গড় যেখানে ৩৪ সেখানে পশ্চিমবঙ্গে প্রতি হাজারে শিশু মৃত্যুর গড় ২৫ বলে আগেই দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেস। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে ও নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে একের পর এক উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিশুদের চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে 'ক্রিটিক্যাল কেয়ার ইউনিট' ও গড়ে তুলেছেন তিনি। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে জোর দিয়েছেন টিকাকরণের উপর।

রাজ্য ১০০ শতাংশ শিশুর টিকাকরণ সম্পূর্ণ হয়েছে বলে দাবি মমতার


রবিবার বিশ্ব টিকাকরণ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রোগের প্রতিষেধক হিসাবে শিশুদের টিকাকরণে উপকারীতার কথা মনে করিয়ে তিনি বলেন, “আজ বিশ্ব টিকাকরণ দিবস। স্বাস্থ্যকর জীবনের জন্য টিকাকরণ অপরিহার্য।"

পশ্চিমবঙ্গে একশো শতাংশ শিশুর টিকাদান সম্পূর্ণ হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক ট্যুইট বার্তায় তিনি বলেন, "আপনারা জেনে খুশি হবেন যে রাজ্যের একশো শতাংশ শিশুর টিকাকরণ সম্ভব হয়েছে।" টিকাকরণের গুরুত্ব সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতি বছর ১০ই নভেম্বর দিনটিকে 'বিশ্ব টিকাকরণে দিবস' হিসাবে পালন করে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+