১৪ কোটি ভ্যাকসিনের প্রয়োজন কিন্তু কিছুই দেওয়া হচ্ছে না! তোপ দেগে মোদীকে চিঠি মমতার
ভ্যাকসিন নিয়ে ফের একবার কেন্দ্রের ভূমিকা নিয়ে ফের একবার তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই মুহূর্তে বাংলাতে ১৪ কোটি ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে। কিন্তু কিছুই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ভ্যাকসিন নিয়ে ফের একবার কেন্দ্রের ভূমিকা নিয়ে ফের একবার তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই মুহূর্তে বাংলাতে ১৪ কোটি ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে। কিন্তু কিছুই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এই বিষয়ে ফের একবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর আক্ষেপ একটা চিঠিরও কোনও উত্তর দেওয়া হয়নি। দেবে না ধরে নিয়েই ফের চিঠি প্রধানমন্ত্রীকে লিখতে চলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ জবাব, তাঁর কাজ বিষয়গুলিকে প্রধানমন্ত্রী সহ সবার নজরে নিয়ে আসা।
Recommended Video
উত্তর দেবেন কি দেবেন না সেটা তাঁর ব্যাপার বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর।
আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ফের একবার ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তোলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাতে সংক্রমণ অনেকটাই কম এখন।
দৈনিক সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে। প্রত্যকদিন ৮০০ থেকে ৯০০ এর মধ্যে আটকে দেওয়া হয়েছে এই রেটকে। সেটাও ধীরে ধীরে আরও কমিয়ে আনা হবে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শুধু তাই নয়, পিজিটিভ রেট অনেকটাই কম। এই মুহূর্তে ডিসচার্জ রেট ৯৮ শতাংশে দাঁড়িয়ে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও আমরা জানি না তৃতীয় ওয়েভ আসছে কিনা? সেই অনুযায়ী তো ভ্যাকসিন দ্রুত দিতে হবে সাধারন মানুষকে। কিন্তু যদি কেন্দ্র ভ্যাকসিন না দেয় তাহলে কীভাবে সাধারণ মানুষ তা পাবে?
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই মুহূর্তে রাজ্যে ১৪ কোটি ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে? কিন্তু কিছু তো দিচ্ছে না? কীভাবে মানুষকে আমরা দেব। এরপরেই কার্যত কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, উত্তর প্রদেশকে বেশি করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্য বলে? দেশের অন্য রাজ্যের মানুষরা কেন ভ্যাকসিন পাবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আজ পর্যন্ত মাত্র ২.১২ কোটি ভ্যাকসিন পাওয়া গিয়েছে। নিজেরা ষাট কোটি টাকা খরচ করে ১৮ লক্ষ টিকা কিনেছি। চাইলে প্রতিদিন আমরা ১০ লক্ষ মানুষকে টিকা দিতে পারি।
কিন্তু আমাদের কাছে টিকাই আসছে না অভিযোগের সুরে এদিন মমতা বলেন, "ভ্যাকসিনেশনের কাজ সব থেকে ভাল হয়েছে বাংলায়। কিন্তু আমরাই টিকা পাচ্ছি না। তাঁর কথাতে।, ৭৫ লক্ষ ভ্যাকসিন দেওয়ার কথা বলে মাত্র ২৫ লক্ষ পেয়েছি। এব্যাপারে আমরা আবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি।
ভ্যাকসিন না আসায় ৭দিন ভ্যাকসিন দেওয়া বন্ধ ছিল। এত যদি একসঙে না দিতে পারে তাহলে জানাক। কিন্তু অন্তত প্রত্যেকদিন তো ভ্যাকসিন পাঠাক! এরপরেই কার্যত কটাক্ষের সুরে মমতা বলেণ, ' মানুষ ডেডবডি হয়ে গেলে ভ্যাকসিনেসনের সার্টিফিকেট কি মানুষ টাঙিয়ে রাখবে!'












Click it and Unblock the Notifications