ডাক্তার তৈরি করতে ডিপ্লোমা কোর্স! স্বাস্থ্যসচিবকে কমিটি তৈরি করে দেখতে বললেন মমতা

একাধিক হাসপাতাল তৈরি হলেও বড় সংখ্যায় চিকিৎসকের অভাব রয়েছে! চিকিৎসক না থাকার কারণে অনেকে হাসপাতালেই পরিষেবা থমকে রয়েছে। শুধু চিকিৎসকই নয়, স্বাস্থ্যকর্মীদেরও একটা অভাব রয়েছে। এই অবস্থায় ডাক্তার তৈরি করতে কার্যত 'বৈপ্লবিক' ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আজ নবান্ন সভাঘরে একটি বৈঠক ছিল। আর সেই বৈঠকে একাধিক ইস্যুতে কথা হয়। আর সেই সেখানেই চিকিৎকদের অভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আর সেখানেই তিন বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক তৈরির প্রস্তাব রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পাঁচবছরের ডিগ্রি কোর্স রয়েছে চিকিৎসকদের। ইঞ্জিনিয়ারিংয়ের মতো তিন বছরের কোনও ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক তৈরির কথা বলেন প্রশাসনিক প্রধান।

mamata banerjee

আর এই বিষয়টি স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে পর্যালোচনা করার কথাও বলেন তিনি। প্রয়োজনে একটি কমিটি গঠন করার কথাও বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ডিপ্লোমা কোর্স হলে অনেক ছেলে-মেয়ে সুযোগ পাবে। ওরিজিনাল চিকিৎসকদের পাওয়া তো যাচ্ছে। তবে সমান্তরাল ভাবে ডিপ্লোমা কোর্স চালু হলে অনেকেই সুবিধা পাবে বলে বলে করেন প্রশাসনিক প্রধান। তিনি মনে করছেন, পাঁচ বছরে ট্রেনিংয়ে অনেকটা সময় যাচ্ছে। তবে ডিপ্লোমা কোর্সে নুন্যতম কাজ সামলে নেওয়া যাবে বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিমাম প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে এদের দিয়ে কাজ করানো যাবে বলে মনে করছেন তিনি।

mamata banerjee

যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন প্রস্তাব ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় এহেন প্রস্তাবের সমালোচনা করেছেন চিকিৎসকদের একাংশ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক চিকিৎসক জানিয়েছেন, এই প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা আদৌতে বিপদের দিকেই বাংলাকে ঠেলে দেবে। চিকিৎসক হওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। কীভাবে সেই নিয়মের বাইরে গিয়ে এমন বলা যায় তা নিয়ে প্রশ্ন ওই চিকিৎসকের।

অন্যদিকে কংগ্রেস নেতা কৌস্তব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সিভিক চিকিৎসক তৈরির কথা বলছেন। গোটা দেশের কাছে বাংলা ক্রমশ হাস্যকর হয়ে উঠছে বলে কটাক্ষ তাঁর। কটাক্ষ করেছে বিজেপি। যদিও শাসক তৃওন্মুলের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+