বাংলায় ভোটের দিন কেন জনসভা করছেন প্রধানমন্ত্রী? প্রশ্ন মমতার

বুথ থেকে বেরিয়ে তৃণমূল নেত্রী বললেন, "নন্দীগ্রামে আমিই জিতব। সেটা নিয়ে আগেও চিন্তা ছিল না। ওরা যাই করুক, মানুষ আমাকেই ভোট দিচ্ছেন।"বুথ থেকে বেরিয়ে তৃণমূল নেত্রী বললেন, "নন্দীগ্রামে আমিই জিতব। সেটা নিয়ে আগেও চিন্তা ছিল

নন্দীগ্রাম নিয়ে আমি চিন্তিত নই। আমিই জিতব। ৯০ শতাংশ ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। বয়ালের বুথ থেকে বেরিয়েই ভিক্ট্রি সাইন দেখিয়ে বার্তা মমতার।

তিনি অভিযোগ করেছেন নন্দীগ্রামের বয়ালে গণতন্ত্রের উপর আক্রমণ করা হয়েছে। ভোট গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। সেখানে ভোটারদের আটকে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপি প্রার্থীর সুবিধা করে দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ মমতার

বাংলায় ভোটের দিন মোদীর প্রচার নিয়ে প্রশ্ন মমতার

বাংলায় ভোটের দিন মোদীর প্রচার নিয়ে প্রশ্ন মমতার

আজ বৃহস্পতিবার নন্দীগ্রামে একদিকে যখন ভোট চলছে অন্যদিকে বাংলায় একের পর এক সভা প্রধানমন্ত্রী মোদীর। আর তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলে, বাংলায় ভোট প্রচার চলাকালীন কীভাবে একের পর এক সভা করতে পারেন প্রধানমন্ত্রী? এটি কি নির্বাচনী বিধিভঙ্গ নয়? প্রশ্ন মমতার। এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল হবে না বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য, প্রত্যেক নির্বাচনেই বাংলায় সভার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

আত্মবিশ্বাসী মমতা

আত্মবিশ্বাসী মমতা

নন্দীগ্রামের বয়ালের বুথ থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আত্মবিশ্বাসের সঙ্গে মমতা জানান,নন্দীগ্রাম নিয়ে তিনি চিন্তিত নই, গণতন্ত্র নিয়ে চিন্তিত। নন্দীগ্রামে আমিই জিতব। দুই দফায় ৩০টি করে মোট ৬০টি আসনে ভোট হয়েছে। সবগুলিতে জিতবে তৃণমূল কংগ্রেস। ৯০ শতাংশ ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। বয়াল থেেক বেরিয়েই আত্মবিশ্বাসী মমতা।

কমিশনকে নিশানা মমতার

কমিশনকে নিশানা মমতার

সাংবাদিক বৈঠকে মমতা অভিযোগ করেছেন নির্বাচন কমিশন বিজেপি প্রার্থীকে সাহায্য করছেন। প্রায় ৬৩টি অভিযোগ তিনি কমিশনকে জানিয়েছেন কিন্তু কোনও ব্যবস্থা নির্বাচন কমিশন নেয়নি। এক প্রকার বিজেপির হয়ে কাজ করছে কমিশন এমনই অভিযোগ করেছেন মমতা। বিজেপির মিছিলে মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি হয়েছে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। কমিশনকে সেদিক গুলি খতিয়ে দেখার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরপেক্ষ ভাবে কাজ করুক নির্বাচন কমিশন।

বয়ালে চিটিংবাজি করেছে বিেজপি

বয়ালে চিটিংবাজি করেছে বিেজপি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বয়ালে চিটিংবাজি করেছে বিেজপি। বন্দুক নিয়ে বসে থেকে ভোটারদের ভোট গিতে দেয়নি তারা। সেকারণেই তিনি মানুষের কাছে ছুটে এসেছিলেন বলে জানিয়েছেন। যদিও পালটা অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বয়ালের মানুষকে অপমান করেছেন। এর জবাব নেত্রী পাবেন বলে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+