বয়ালে পেট্রোল বোমা নিয়ে বিজেপির গুণ্ডারা ঘিরে রেখেছিল, বিস্ফোরক অভিযোগ করলেন মমতা

বয়ালে পেট্রোল বোমা নিয়ে বিজেপির গুণ্ডারা ঘিরে রেখেছিল, বিস্ফোরক অভিযোগ করলেন মমতা

নন্দীগ্রামের বয়ালে বুথের মধ্যে ছিলেন তিনি। বুথের বাইরে ঘিরে রেখেছিল বিজেপির গুণ্ডারা। পেট্রোল বোমা নিয়ে ছিল তারা। তিন ঘণ্টা সেখানে আটকে ছিলাম। কিন্তু ভয় পাইনি। তারকেশ্বরের সভা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় বয়ালের ৭ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ করে করেছিলেন মমতা।

বিজেপিকে নিশানা মমতার

বিজেপিকে নিশানা মমতার

নন্দীগ্রামে ভোটের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যেোপাধ্যায়। তিনি দাবি করেছেন নন্দীগ্রামের বয়ালে বুথের ভেতরে যখন ছিলেন তিনি তখন তাঁকে বুথের মধ্যে ঘিরে রেখেছিল বিজেপির গুণ্ডারা। তাঁদের হাতে ছিল পেট্রোল বোমা। প্রায় ৩ ঘণ্টা বুথের ভেতরে আটকে ছিলেন। কিন্তু ভয় পাননি। এমনই দাবি করেছেন মমতা উত্তর প্রদেশ থেকে গুণ্ডাদের টাকা দিয়ে নিয়ে আসছে বিজেপি এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 বয়ালে ছাপ্পা ভোটের অভিযোগ

বয়ালে ছাপ্পা ভোটের অভিযোগ

নন্দীগ্রামের ভোটের দিন বয়ালে ৭ নম্বর বুথে ছাপ্পা ভোটে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন সেখানে। বুথের মধ্যে ঢুকে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন তিনি। বাইরে তখন তুমল উত্তেজনা। একদিকে খেলা হবে স্লোগান অন্যদিকে জয়শ্রীরাম স্লোদানে প্রায় ৩০০০ লোক জমায়েত করেছিল বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২ ঘণ্টা সেখানে কাটানোর পর নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত আইপিএস নগেন্দ্র ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করে বুথ ছাড়েন মমতা।

 ছাপ্পা ভোটের অভিযোগ খারিজ

ছাপ্পা ভোটের অভিযোগ খারিজ

বয়ালের ৭ নম্বর বুথে কোনও ছাপ্পা ভোট হয়নি। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর। এদিকে নির্বাচন কমিশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন সেখানে বিজেপির বাইরে থেকে লোক এনে ছাপ্পা ভোট করিয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 পাল্টা নালিশ বিজেপি

পাল্টা নালিশ বিজেপি

এদিকে নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ করেছে। ১৪৪ ধারা ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় বুথের ভেতর দীর্ঘক্ষণ বসে থাকতে পারেন না। এবং তিনি ভোটদান প্রক্রিয়া ব্যহত করেছেন বলে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল বিজেপির প্রতিনিধি দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+