'আমার বিরুদ্ধে তো কত টুইট হয়', সাকেত ইস্যুতে মুখ খুললেন মমতা! সুর চড়ালেন অভিষেকও

জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারের ঘটনায় উত্তাল দেশ! বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার দাবি তৃণমূলের। মিথ্যা মামলাতে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ। এবার এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তি

জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারের ঘটনায় উত্তাল দেশ! বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার দাবি তৃণমূলের। মিথ্যা মামলাতে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ। এবার এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতির অভিযোগ এনেছে।

সাকেতের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মমতা!

শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে নিয়ে টুইট করার জন্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ প্রশাসনিক প্রধানের। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি নিজের কথাও তুলে এনেছেন।

দিল্লি থেকে আজ আজমের শরিফ জানান মুখ্যমন্ত্রী। সেখানে প্রার্থনাতে যোগ দেন। সেখান থেকে বেরতেই জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারের ঘটনায় সুপ্রিমোর প্রতিক্রিয়া চান সাংবাদিকরা। আর তা বলতে গিয়ে মমতা বলেন, সাকেত দলের গুরুত্বপূর্ণ নেতা। ওর শরীর ভালো নয়। অনেক কষ্টে প্রাণ বাঁচানো হয়েছে। একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট করল বলে গ্রেফতার করতে হল... আর তা বলতে গিয়েই নিজের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী।

বলেন, আমার বিরুদ্ধে তো কত টুইট হয়। তবে অবশ্যই ব্যাক্তিগত আক্রমণ কিংবা দেশের ক্ষতি হতে পারে এমন টুইট করা উচিৎ নয়। সাইবার অপরাধের বিষয়টি অবশ্যই দেখা উচিৎ বলে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্ত্য মোরবীর মতো একটা গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়েছে আর এত লোকের মানুষের মৃত্যু হল। আর তা নিয়ে টুইট করা অপরাধ? প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর। প্রতিহিংসামূলক পদক্ষেপকে ধিক্কার জানিয়েছে এজন্যে দুঃখপ্রকাশও করেন তিনি।

শুধু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, এই গ্রেফতারি নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রেফতারের পরেই টুইট করেন তিনি। সেখানে অভিষেক বলেন, শাসকের বিরুদ্ধে নির্ভীক ভাবে রুখে দাঁড়িয়েছিলেন সাকেত। আর তাতেই ভয় পেয়েছে বিজেপি। আর সেই কারনেই আমাদের জাতীয় মুখপাত্রকে গুজরাত পুলিশকে দিয়ে বিজেপি গ্রেফতার করিয়েছে বলে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

তবে এভাবে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না বলেও টুইটে বিজেপিকে স্পষ্ট বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। যদিও পুলিশের দাবি, মোরবি নিয়ে মিথ্যা তথ্য ছাপিয়েছিলেন জাতীয় মুখপাত্র সাকেত গোখল। এমনকি আরটিআই করে যে তথ্য পাওয়ার দাবি করা হয় সেগুলি ফেক বলে দাবি করা হয়েছে পুলিশের বিরুদ্ধে।

এই বিষয়ে আরও জানতে সাকেতকে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে গুজরাত পুলিশ। অন্যদিকে তৃণমূলের তরফেও সাকেতের জামিনের বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+