'রাজ্যপালের পদে থাকার যোগ্যতা নেই, বিজেপির মুখপাত্রের চেয়ে ভয়ঙ্কর কাজ করছেন', ফুঁসে উঠলেন মমতা
'রাজ্যপালের পদে থাকার যোগ্যতা নেই, বিজেপির মুখপাত্রের চেয়ে ভয়ঙ্কর কাজ করছেন', ফুঁসে উঠলেন মমতা
হেমতাবাদে বিজেপি বিধায়কের মৃত্যু নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যাকে রাজ্যপাল রাজনৈতিক খুন বলে দাবি করছেন সেটা প্রমাণ করে দেখান নইলে তাঁর রাজ্যপাল পদে থাকার যোগ্যতা নেই।

রাজ্যপালের পদে থাকার যোগ্যতা নেই
হেমতাবাদে বিজেপি বিধায়কের মৃত্যু একেবারেই আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট তাই বলছে। মৃত্যুর তদন্ত সিআইডির হাতে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবান্নে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল এই ঘটনাকে রাজনৈতিক খুন বলে দাবি করছেন। সেটা প্রমাণ করে দেখান রাজ্যপাল নইলে তাঁর পদে থাকার যোগ্যতা নেই বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।

বিজেপির মুখপাত্রের চেয়েও ভয়ঙ্কর রাজ্যপাল
হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্য নিয়ে রাজ্যপাল যেভাবে একের পর এক মন্তব্য করে চলেছেন তা বিজেপির মুখপাত্রও করে না। তিনি অমিত শাহদের ছাপিয়ে গিয়েছেন। বিজেপির মুখপাত্রের চেয়েও ভয়ঙ্কর কাজ করছেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। উনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধান কাউকে মানেন না।

রাজ্যপালের মর্যাদা রক্ষা করতে জানি
রাজ্যপালের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। গতকালও ৪ বার রাজ্যপালের সঙ্গে মতামত আদানপ্রদান হয়েছে। উনি এমন হুঁশিয়ারি দিয়ে টুইট করেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের চাকরবাকর বলে মনে করেন। রাজ্যপালকে বলব উপাচার্যদের সম্মান করুন। নইলে বাংলা তার জবাব দিতে জানে। সরাসরি রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কোভিডে সুস্থ থাকার চেষ্টা করুন
সাংবাদিক বৈঠকের শেষে রাজ্যপাল সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, যে করোনা পরিস্থিতি চলছে তাতে সুস্থ থাকা বেশি জরুরি। রাজ্যপালের বয়স হয়েছে। এখন তাঁর বাড়িতে সুস্থ থাকা আরও বেশি জরুরি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications