ডেকে নিয়ে অপমান করা হয়েছে! কোভিড বৈঠক প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিলেন মমতা
ডেকে নিয়ে অপমান করা হয়েছে! কোভিড বৈঠক প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিলেন মমতা
যে গঙ্গার জলকে পবিত্র মেনে পূজা পার্বণ করা হয় সেই গঙ্গার জল আজ দূষিত মৃতদেহ ভাসানোর জেরে, একথা বলেই মমতা বন্দ্য়োপাধ্যায় কার্যত বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী সরকারকে যেমন আক্রমণ করেছেন, তেমনই মোদীকে নিশানা করে তোপ দাগতে ছাড়েননি। পাশাপাশি করোনা যুদ্ধে সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিমদের পাশে নাওয়ার ক্ষোভও এদিন উঠে আসে মমতার কণ্ঠে। মোদীর ডাকা কোভিড বৈঠকে এদিন মমতা নিজের বক্তব্য তুলে ধরতে না পারায় ব্যাপক ক্ষোভ উগড়ে দেন সাংবাদিক বৈঠকে।

স্পষ্টভাষায় মমতার তোপ
মমত বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট ভাষায় বলেন, এদিনের বৈঠকে কার্যত ডেকে এনে অপমান করা হয়েছে। ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের কিছু বলতে দেওয়া হয়নি। যা অপমানের শামিল। এর হাত ধরে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ছে দেশের।

বিজেপি বিরোধী জোট দরকার
'সারা ভারতে একটা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটা সমষ্টি প্রয়োজন। কেউ কথা বলতে চাইলে কথা বলব।' এদিন স্পষ্ট ভাষায় একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান আপাতত তিনি কোভিড পরিস্থিতি নিয়ে বেশি চিন্তিত। তবে তিনি মনে করেন যে , বিজেপির বিরুদ্ধে একটা জোটে এককাট্টা হওয়া প্রয়োজন গণতন্ত্রকে বাঁচাতে।

শুধু বিজেপির মুখ্যমন্ত্রীরা কথা বলেছেন
মমতা এদিন দাবি করেন কিছু বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাই এদিনের বৈঠকে কথা বলেছেন। আর কয়েকজন জেলাশাসকের কথা শোনা হয়েছে। সেখানে উপস্থিত বাকি মুখ্যমন্ত্রীদের মুখই খুলতে দেওয়া হয়নি।

'গঙ্গা মৃত্যুপুরী'
এদিন উত্তরপ্রদেশের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, 'দেশটাকে বিষাক্ত করে ছেড়েছে। নদীতে একের পর এক দেহ বাসছে। মৃত্যুপুরীতে পরিণত করেছে। গঙ্গার জলে হাত দিতে ভয় পাচ্ছেন মানুষ।' এমন অবস্থায় নদীতে লাশ ভাসার তদন্ত করতে কেন উত্তর প্রদেশে সেন্ট্রাল টিম গেল না, সেই প্রশ্নও ছুঁড়ে দেন মমতা।












Click it and Unblock the Notifications