সুপ্রিম কোর্টে মমতার নির্বাচনী এজেন্ট, ভোটের আগে কোন মামলা নিয়ে তৎপরতা শুরু করল শাসক দল
সুপ্রিম কোর্টে মমতার নির্বাচনী এজেন্ট, ভোটের আদে কোন মামলা নিয়ে তৎপরতা শুরু করল শাসক দল
ভোটের আগে ফের পুরনো নন্দীগ্রাম মামলা খোলার অভিযোগ। গ্রেফতারি এড়াতে হাইকোর্টের নির্দেশিকার উপর স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। ২০০৭-০৯ সালে নন্দীগ্রাম আন্দোলনের ঘটনায় এফআইআরে নাম রয়েেছ শেখ সুফিয়ানের। ২০২০ সালে সেই এফআইআর প্রত্যাহার করে নেয় মমতা সরকার। কিন্তু কলকাতা হাইকোর্ট তার নামে ওয়ারেন্ট ইস্যু করায় নন্দীগ্রামে ঢুকতে পারছেন না শেখ সুফিয়ান। একুশের ভোটের কাজে তিনি নন্দীগ্রামে যেতে পারছেন না। এদিকে ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট।

ভোটের মুখে চাপ বেড়েছে শাসক দলের। ফের নন্দীগ্রাম কাণ্ডের পুরনো মামলা খুলে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে হাইকোর্ট। সেই গ্রেফতারি এড়াতে তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্জ আবেদনের জরুরি শুনানি করতে রাজি হয়েছেন।
১ এপ্রিল ভোট নন্দীগ্রামে তার আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট সেখানে ঢুকতে না পারলে চাপ বাড়বে শাসক দলের। তাই যত দ্রুত সম্ভব এই মামলার শুনানি করতে তৎপর হয়েছে শাসক দল। সেই মর্মেই সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছেন তাঁরা। প্রধান বিচারপতি জানিয়েছেন হোলির ছুটির পর এই মামলাটির শুনানি হবে। মনে করা হচ্ছে সোমবার মামলাটির শুনানি হবে সুপ্রিম কোর্টে।












Click it and Unblock the Notifications