হুইল চেয়ার বসেই ভোট-ময়দানে নামছেন মমতা, নন্দীগ্রাম দিবসে ইস্তাহারে কী চমক

তৃণমূল ইস্তাহার প্রকাশের জন্য শেষমেশ নন্দীগ্রাম দিবসকেই বেছে নিয়েছে। রবিবার নন্দীগ্রাম দিবসে আসন্ন বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল ইস্তাহার প্রকাশের জন্য শেষমেশ নন্দীগ্রাম দিবসকেই বেছে নিয়েছে। রবিবার নন্দীগ্রাম দিবসে আসন্ন বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে আহত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারই রাজপথে নামতে পারেন। তারপর সন্ধ্যায় তিনি কালীঘাট থেকে ইস্তাহার প্রকাশ করবেন।

হুইল চেয়ার বসেই ভোট-ময়দানে মমতা, নন্দীগ্রাম দিবসে ইস্তাহার

নন্দীগ্রাম থেকে ফিরে বৃহস্পতিবার ইস্তাহার প্রকাশ করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে বুধবারই ঘটে গেল অঘটন। মমতা আহত হয়ে ফিরলেন কলকাতায়। তারপর নন্দীগ্রাম দিবসকে বেছে নেওয়া হল ইস্তাহার প্রকাশের দিন হিসেবে। কালীঘাটে হুইল চেয়ারে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তাহার প্রকাশ করবেন।

এখন প্রশ্ন, কী কী চমক থাকতে পারে এবার তৃণমূলের ইস্তাহারে। তৃতীয়বার ভোটে জিতে সরকারে এলে তৃণমূল কী করবে, তা তো থাকবেই। সবথেকে বেশি জোর দেওয়া হবে মোদী সরকারের সঙ্গে মমতার সরকারের তুলনায়। বিগত সাত বছরে মোদী সরকার দেশে কীভাবে অর্থনীতি, সামাজিক পরিস্থিতি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করেছে তা দেখানো হবে।

মোট কথা মোদী সরকারের শাসনে দশের কী হাল হয়েছে, আর বাংলায় বিজেপি এলে তেমনই অবস্থা হবে সেই বার্তা দেওয়া হবে জনতাকে। কোনওমতেই বাংলায় বিজেপিকে আনা যাবে না এই বার্তাই দেওয়া হবে তৃণমূলের তরফে। মোদী সরকারের ডাকা লকডাউনে গরিব-পরিযায়ী শ্রমিকরা কতটা বিপাকে পড়েছেন, তাও তুলে ধরা হবে। মোট কথা দেশকে ভালো রাখতে পারনি মোদী, বাংলাকে কী করে তারা সোনার বাংলা গড়ব। আরও একটা জুমলা করতে দেওয়া যাবে না বিজেপিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+