নরেন্দ্র মোদীর বঙ্গসফর নিয়ে মমতার প্রতিক্রিয়া কী! পুরুলিয়া থেকে দিলেন বার্তা

কলকাতার সভা থেকে দিলীপ ঘোষ বলেছেন, নরেন্দ্র মোদীর সভার আগেই টালমাটাল তৃণমূল। আর তারপরদিনই ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস হিসাবে কেন্দ্রের ঘোষণার পর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বঙ্গ সফর নিয়ে মুখ খোলেন।

 নেতাজি ইস্যুতে সংঘাত

নেতাজি ইস্যুতে সংঘাত

২১ এর ভোটের আগে ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে বঙ্গ সফরে আসছেন মোদী। আর তার আগে এদিন জানানো হয়েছে যে ২৩ জানুয়ারিকে দেশসজুড়ে 'পরাক্রম দিবস' হিসাবে পালন করা হবে। যদিও পুরুলিয়ায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তিনি এখনও মনে করেন যে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসাবে কেন্দ্রের ঘোষণা করা উচিত ছিল।

মোদীর সফর নিয়ে মমতা

মোদীর সফর নিয়ে মমতা

২৩ জানুয়ারি মোদীর সফর নিয়েও এদিন মমতাকে প্রশ্ন করা হয়। তিনি তার জবাবে বলেন, 'যে কেউ আসতে পারেন, যেতে পারেন বাংলায়।' তিনি বলেন, এটা প্রধানমন্ত্রীর বিষয়, এ নিয়ে তাঁর কিছু বলার নেই। বতিনি বলেন বাংলায় সবাই স্বাগত, তবে 'দাঙ্গাবাজ','গুন্ডারা' ছাড়া।

 পরাক্রম দিবস বনাম দেশপ্রেম দিবস

পরাক্রম দিবস বনাম দেশপ্রেম দিবস

নেতাজির জন্মদিনকে তৃণমূল থেকে ফরোয়ার্ড ব্লক 'দেশপ্রেম দিবস' হিসাবে নামাঙ্কিত করার দাবি জানাতে শুরু করেছে। যেখানে কেন্দ্রের মোদী সরকার এই দিনটিকে 'পরাক্রম দিবস ' নামাঙ্কিত করেছে। আর এই নিয়েই দুই পক্ষের তরজা তুঙ্গে।

পুরুলিয়া থেকে বিজেপির বিরুদ্ধে সরব মমতা

পুরুলিয়া থেকে বিজেপির বিরুদ্ধে সরব মমতা

এদিকে, বিজেপিকে একহাত নিয়ে এদিনও পুরুলিয়া থেকে মোদী সরকারকে একহাত নিতে ছাড়েননি মমতা। বিজেপিকে দাঙ্গাবাজ তকমা দিয়ে মমতা বলেন, 'ভোটের আগে মন্ডা মিঠাই, ভোচের পর কাঁচকলা' বিজেপির নীতি। তিনি দাবি করেন, ভোট নিতে এখন বহু হিন্দিভাষী আসবেন রাজ্যে। তবে মানুষ যেন তাঁদের কথার ফাঁদের পা না দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+