এরপর পর কি মমতার নিশানায় বাংলার জনগণ, মমতাদিদিকে নিয়ে বিস্ফোরক বিজেপির ত্রিপুরা জয়ের কারিগর
এরপর পর কি মমতার নিশানায় বাংলার জনগণ, মমতাদিদিকে নিয়ে বিস্ফোরক বিজেপির ত্রিপুরা জয়ের কারিগর
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) নন্দীগ্রাম (nandigram) নিয়ে অভিযোগের জবাব দিয়ে দিয়েছেন জবাব দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (election commission)। তাঁর মিথ্যাও প্রকাশ হয়ে পড়েছে। এদিন টুইটে এমনটাই মন্তব্য করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা বিজেপির (bjp) ত্রিপুরা জয়ের কারিগর সুনীল দেওধর (sunil deodhar)।

মিথ্যা বলছেন মমতা দিদি
এদিন টুইট করে সুনীল দেওধার বলেছেন, মমতা দিদি, আপনার মিথ্যা কথা ভারতের নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে। পাশাপাশি তিনি বলেছেন, নন্দীগ্রাম এবং বাংলায় আসন্ন পরাজয় আপনি বুঝতে পারছেন। আপনি কি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি নির্বাচন কমিশনকে দোষ দিয়ে পালিয়ে যেতে পারবেন বলে মনে করেন, প্রশ্ন করেছেন দেওধার। এরপর কি বাংলার মানুষকে দোষ দেবেন?

মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি নির্বাচন কমিশনের
এদিন নির্বাচন কমিশনের তরফ থেকে ১ এপ্রিল নন্দীগ্রামের বুথ থেকে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি নিয়ে জবাব দেয় নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে, সব অভিযোগের কোনও ভিত্তি নেই। পাশাপাশি বুথে সময় কাটানো নিয়েও প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। এব্যাপারে তানা বলেছেন আচরণবিধি এবং জনপ্রতিনিধিত্ব আইনের অধীন ধারাগুলি নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ পাওয়ার পরেই, পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছ থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।

১ এপ্রিল নন্দীগ্রাম থেকেই কমিশনকে চিঠি
নন্দীগ্রামে এবার মর্যাদার লড়াই হচ্ছে। পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁরই একদা দলনেত্রীর লড়াই। ১ এপ্রিল ভোটের দিন হিংসার অভিযোগ করে বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনকে নিশানা করেছিলেন তিনি। ভি চিহ্ন দেখিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অমিত শাহ নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছেন। পাশাপাশি তিনি বলেছিলেন, অমিত শাহ এবং নির্বাচন কমিশন, তাদের গুণ্ডা নিয়ন্ত্রণ করুন। গুণ্ডারা মহিলা সাংবাদিকদেরও বাদ দেয়নি বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বিষয়টি নিয়ে পর্যবেক্ষক এবং রাজ্যপালকেও বলেছিলেন। তিনি আরও বলেছিলেন, এরকম খারাপ নির্বাচন তিনি দেখেননি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকিও তিনি দিয়েছিলেন।

রাজ্যের পুলিশকেও নিশানা
মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের ঘটনা নিয়ে রাজ্য পুলিশকেও নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন ৬৩ টি এফআইআর করা হয়েছে। সব তিনি আইনি পথে বুঝে নেবেন। তিনি বলেছেন, রাজ্য পুলিশে চাকরি করেন, অথচ নিজেরা থানায় বসে থেকে কেন্দ্রীয় বাহিনীকে বাড়ি বাড়ি পাঠিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করেছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications