এবার খেলা হবে ২০২৪-এ, কাউন্ট ডাউন শুরু, বিজেপিকে হারিয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রে এখন মমতা

এবার খেলা হবে ২০২৪-এ, কাউন্ট ডাউন শুরু, বিজেপিকে হারিয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রে এখন মমতা

২০১৯-র লোকসভা ভোটে বিজেপির নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় মোদীেক জননায়কের আসনে বসিয়েছিল দেশ। এক মমতা সেই আসনের ভিত নড়িয়ে িদলেন। বাংলায় ২০০ আসনে তৃণমূল কংগ্রেসের জয়ে চোখে সরষে ফুল দেখতে শুরু করেছে বিজেপি শিবির। আর মমতার এই জয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। মমতাকে সামনে রেখে এবার ২০২৪-র ছক সাজাতে শুরু করবে অবিজেপি দলগুলি। তার ইঙ্গিত দিয়ে দিয়ছেন মমতা নিজেই।

বাংলায় বিজেপির ভরাডুবি

বাংলায় বিজেপির ভরাডুবি

মোদী-শাহ থেকে জেপি নাড্ডা বারবার বাংলায় এসে প্রচার করেছেন তাঁরা। প্রচারে তৃণমূল কংগ্রেসকে কয়েক গুণ ছাপিয়ে গিয়েছিল বিজেপি। তারপরে কমিশনের বাড়তি তৎপরতায় বিজেপির জয় নিশ্চিতএমনই মনে করেছিল অনেকে। কিন্তু বাস্তবের ছবিটা উল্টে গেল। হুইল চেয়ারে একা প্রচারে মোদী-শাহ-নাড্ডাদের টক্কর দিয়ে জয় ছিনিয়ে নিলেন মমতা। মাত্র ২ ডিজিটের নম্বরেই থমকে থাকতে হল বিজেপিকে।১০০ও পেরোতে পারেননি দিলীপ ঘোষরা।

জাতীয় রাজনীতিতে নজরে মমতা

জাতীয় রাজনীতিতে নজরে মমতা

বাংলার ভোটের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। মমতার জয় অবিজেপি দলগুলির হাত আরও শক্তকরল।তাই মমতার জয়ের পরেই উদ্ধব ঠাকরে থেকে শুরু করে সোনিয়া গান্ধী, অমরিন্দর সিং, অখিলেশ যাদব, নবীন পটনায়ক,অরবিন্দ কেজরিওয়াল ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। মোদীকে টক্কর দিতে এবার মমতাকে সামনে রেখে লড়াইয়ের ছক করতে শুরু করে দিয়েছে অবিজেপি দলগুলি। ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়ে মোদীকে চিঠি লিখে ফেলেছেন তাঁরা। বিনামূল্যে ভ্যাকসিনের জন্য মমতা আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছেন।

২০২৪-র কাউন্টডাউন শুরু

২০২৪-র কাউন্টডাউন শুরু

মমতার বাংলা জয়ের সঙ্গে সঙ্গে ২০২৪ সালের লোকসভা ভোটের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। ২০২৪এ যে মমতাকে সামনে রেখে অবিজেপি দলগুলি মোদীর বিরুদ্ধে নামবেন তাতে কোনও সন্দেহ নেই। কয়েকদিন আগেই বারাণসীথেকে দাঁড়ানোর কথা বলতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। মোদীকে চ্যালেঞ্জ ছুড়েই এই ইঙ্গিত দেওয়া হয়েছিল। ২০২৪-এ মোদী বারাণসী সামলাতে পারবেন তো কটাক্ষ করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে।

জাতীয় নেত্রী

জাতীয় নেত্রী

বাংলায় বিজেপিকে বিপুল ভোটে হারিয়ে মমতা জাতীয় রাজনীতির লাইম লাইটে চলে এসেছেন। বিজেপির বিরোধী শক্তির নেত্রী হিসেবে তাঁকে গুরুত্ব দিতে শুরু করেছে জাতীয় স্তরের রাজনৈতিক নেতারা। ফের তৃতীয় ফ্রন্ট জেগে উঠতে চলেছে জাতীয় রাজনীতিতে। ৫রাজ্যের বিধানসভা ভোটে কেবলমাত্র অসম আর
পণ্ডিেচরীতে বিজেপি কিছু করতে পেরেছে। বাকি তিন রাজ্য কেরল, বাংলা এবং তামিলনাড়ুতে বিজেিপ গোহারা হেরেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+