তৃণমূলের রাজ্যকমিটিতে ছত্রধর মাহাত, সুকুমার হাঁসদা, বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে জঙ্গমহলে নজর মমতার
তৃণমূলের রাজ্যকমিটিতে ছত্রধর মাহাত, সুকুমার হাঁসদা, বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে জঙ্গমহলে নজর মমতার
জঙ্গলমহলে ঝাণ্ডা তুলতে শুরু করেছে বিজেপি। একাধিক আসনে দখল জমিয়েছে বিজেপি। জঙ্গলমহলে জমি পুনরুদ্ধারে মরিয়া মমতা রাজ্য কমিটিতে তুলে আনলেন ছত্রধর মাহাতকে। রাজ্য কমিটিতে সামিল করা হয়েছে সুকুমার হাঁসদা, চূড়ামণি মাহাতকে।

রাজ্যকমিটিতে ছত্রধর
জঙ্গলমহলের হাল ধরতে সেই ছত্রধর মাহাতর উপরেই ভরসা করতে হল মমতাকে। লালগড় আন্দোলনের অন্যতম নেতা ছত্রধরের দাপট যে এখন জঙ্গলমহলে রয়েছে সেটা বিলক্ষণ জানেন দলনেত্রী। তাই তাঁকে সামনের সারিতে তুলে আনলেন। রাজ্যকমিতে ছত্রধর মাতাক, চূড়ামণি মাহাতদের তুলে এনে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন মমতা।

জঙ্গলমহলে ঘাঁটি গড়ছে বিজেপি
লোকসভা ভোটে জঙ্গলমহলে শোচনীয় ফল হয়েছে তৃণমূল কংগ্রেসের। বিজেপিতে যোগ দিয়েছেন একসময়ে মমতা ঘনিষ্ঠ ভারতী ঘোষ। তৃণমূলের শক্তঘাঁটি জঙ্গলমহলে ঘুন ধরিয়ে নিজেদের হাত শক্ত করছে বিজেপি। তাই সাংগঠনিক রদবদলে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে জঙ্গলমহলকে।

পুরুলিয়ায় রদবদল
জঙ্গলমহলকে প্রাধান্য দিতে গিয়ে পুরুলিয়া এবং বাঁকুড়াতেও সাংগঠনিক রদবদল করা হয়েছে। পুরুলিয়া জেলা সভাপতির পদে বসানো হয়েছে গুরুপদ টুডুকে। মন্ত্রী সন্ধারানি টুডুর স্বামী গুরুপদ টুডু। পুরুলিয়া জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান্তিরাম মাহাতকে। তাঁর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠতে শুরু করেছিল। লোকসভা ভোটেও শান্তিরাম মাহাতকে তেমন সক্রিয় ভূমিকায় দেখা যায়নি।

বাঁকুড়াতেও সভাপতি বদল
বাঁকুড়ার জেলা সভাপতির পদে বহাল করা হয়েছে শ্যামল সাঁতরাকে। অন্যদিকে ঝাড়গ্রামে বীরবাহা সোরেনকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দুলাল মর্মুকে জেলা সভাপতি করা হয়েছে। মূলত নবীন মুখেই বিশেষ নজর দিয়েছেন মমতা। গুরুত্ব দেওয়া হয়েছে দুর্নীতির দিকটিকেও। যাঁদের নাম দুর্নীতি বা অস্বচ্ছতায় জডিত নেই তাঁেদর তুলে আনা হয়েছে পদে।












Click it and Unblock the Notifications