শহরে পুজোর আমেজ, নাকতলা উদয়ন সংঘ ও আহেরিটোলা সর্বজনীনের পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর
শহরে পুজোর আমেজ, নাকতলা উদয়ন সংঘ ও আহেরিটোলা সর্বজনীনের পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর
পুজো শুরু হয়ে গেল কলকাতা শহরেও। বুধবার সন্ধেয় নাকতলা উদয়ন এবং আহেরিটোলা সর্বজনীনের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডপে গিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার আগে দুপুরেই তিনি ভার্চুয়ালি উত্তরবঙ্গের ৬৯টি পুজোর উদ্বোধন করেছেন।

করোনা মহামারীর মধ্যে সাবধানতা অবলম্বন করে পুজোয় মাতুন বারবার পরামর্শ গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল থেকেই একের পর এক পুজো উদ্বোধন করে চলেছেন তিনি। তার সঙ্গে করোনা নিয়ে রাজ্যবাসীকে সচেতনও করে চলেছেন তিনি। উত্তরবঙ্গে একের পর এক পুজো উদ্বোধনের পরেই নবান্ন থেকে বেরিয়ে নাকতলা উদয়ন সংঘে যান তিনি। সেখানে প্রদীপ জ্বালিয়ে মণ্ডপের উদ্বোধন করেন। তারপরে আহেরিটো সর্বজনীনে পুজো উদ্বোধন করেন মমতা।
আগের দিন চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে গিয়ে দেবী দুর্গার চক্ষুদান করেছিলেন মমতা। তারপর থেকেই পুজো মণ্ডপের সামনে আনাগোনা শুরু করে দিয়েছে দর্শনার্থীরা। যদিও রাজ্য সরকারের নির্দেশ মেনেই এূার আর মণ্ডপে প্রবেশ নয়, বাইরে দেখেই দুর্গা ঠাকুর দেখার সুযোগ করে দিয়েছেন ক্লাব কর্তারা। তাই রাস্তা থেকেই প্রতিমা দর্শনের সুযোগ পাবেন তাঁরা।












Click it and Unblock the Notifications