মমতার 'দুয়ারে সরকার' কর্মসূচির সাফল্য বর্ণনা করে নয়া পরিসংখ্যান প্রকাশ রাজ্যের

মমতার 'দুয়ারে সরকার' কর্মসূচির সাফল্য বর্ণনা করে নয়া পরিসংখ্যান প্রকাশ রাজ্যের

নির্বাচনের আগে রাজ্যের মানুষের ঘরে ঘরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে 'দুয়ারে সরকার' কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথীর পাশাপাশি দুয়ারে সরকারও যে আসন্ন বিধানসভা আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, তা একবাক্যে স্বীকার করছেন অনেকেই।

মমতার দুয়ারে সরকার কর্মসূচির সাফল্য বর্ণনা করে নয়া পরিসংখ্যান প্রকাশ রাজ্যের

এবার এই কর্মসূচির সাফল্য বর্ণনা করে নয়া পরিসংখ্যান প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে বলা হয়েছে, ১৯ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি থেকে বিভিন্ন সরকারি পরিষেবাপ্রাপ্ত মানুষের সংখ্যা ১ কোটি ২০ লক্ষ ৬৮ হাজার ৪২ জন। সব থেকে বেশি সংখ্যক মানুষ পেয়েছেন স্বাস্থ্যসাথীর সুবিধা। সংখ্যাটা ৭৫ লক্ষ ৮৩ হাজার ৭০১।

এছাড়াও, এখনও পর্যন্ত এই ক্যাম্পের মাধ্যমে জাতি শংসাপত্র পেয়েছেন ১২ লক্ষ ২৪ হাজার ৩৪০ জন। খাদ্যসাথী কার্ড পেয়েছেন ১১ লক্ষ ৯ হাজার ১৯১ জন। ১০০ দিনের কাজ পেয়েছেন ১০ লক্ষ ৩২ হাজার ৯২ জন। রাজ্যে এখনও পর্যন্ত ২১ হাজার ৮৫৭টি ক্যাম্প হয়েছে। এই ক্যাম্পগুলিতে ২ কোটি ২৫ লক্ষ ৭৮ হাজারেরও মানুষ এসেছেন। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+