দিদি আছে, চিন্তা কী! মন খারাপ হলে আমার মুখটা মনে করবেন, সুপ্রিমো মমতার স্নেহের ডাক
মন খারাপ হলে আমার মুখটা মনে করবেন। বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘি মঞ্চ থেকে বাংলার মা-মাটি-মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বুঝিয়ে দিলেন বাংলার সুখে-দুঃখে তিনিই ছিলেন, তিনিই থাকবেন।
মন খারাপ হলে আমার মুখটা মনে করবেন। বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘি মঞ্চ থেকে বাংলার মা-মাটি-মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝিয়ে দিলেন বাংলার সুখে-দুঃখে তিনিই ছিলেন, তিনিই থাকবেন। এখানে অন্য কারও স্থান নেই। কেউ বাংলার মানুষের পাশে থাকবে না। পরিযায়ী পাখির মতোই তাঁরা আসবে, চলেও যাবে।

দিদি আছে, চিন্তার কী!
মমতা এদিন মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলেন, মন খারাপ করবেন না কেউ। আপনাদের সঙ্গে আমি রয়েছে। মনে খারাপ হলে আমার মুখটা মনে করবেন। ভাববেন, দিদি আছে, চিন্তার কী!আমি আপনাদের সব কাজ করে দেব। কোনও চিন্তা নেই। আমি থাকতে আপনাদের কোনও সমস্যায় পড়তে হবে না।

বাংলার মানুছের পাশে মমতা
মমতা এদিন তাঁর এই কথার মাধ্যমে বুঝিয়ে দেন, বাংলায় যাবতীয় সমস্যায় তিনি বাংলার মানুছের পাশে থাকবেন। শুধু জনমুখী পরিকল্পনা বা প্রকল্প নিয়েই নয়, এনআরসির মতো বিপদ এলেও তিনি বুক দিয়ে বাংলার মানুষকে রক্ষা করবেন। কাউকে বাংলা ছাড়া হতে দেবেন না। সর্বোপরি তিনি এনআরসি করতেই দেবেন না বাংলায়।

সবার আগে বাংলার কথা
মমতা বলেন, তিনি এবং তাঁর সরকার সবার আগে বাংলার কথা ভাবে, বাংলার মানুষের কথা ভাবে। তাই তো দেশ যেখানে পিছিয়ে চলেছে, বাংলা সেখানে এগিয়ে চলেছে। দেশের বেকারত্বের হাত বেড়ে চলেছে। আর বাংলায় আমরা বেকারত্ব কমিয়ে এনেছি। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।

সবার পাশে আছি আমরা
ছাত্র-যুব থেকে শুরু করে সংখ্যালঘু মানুষ ও সমগ্র মানুষের পাশে আছি আমরা। তাই যে কোনও সমস্যায় বাংলার প্রতিটা মানুষ তাঁর সাহাষ্য পাবেন। সমস্যায় পড়লে আমরা মুখটা মনে করবেন, চিন্তার কিছু নেই! সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব করে দেব আমি।












Click it and Unblock the Notifications