২০২১-এর প্রচার পরিকল্পনায় নয়া পন্থা বের করলেন মমতা! বিজেপিকে কড়া চ্যালেঞ্জ
করোনার আবহে ডগে উঠেছে প্রচার-পরিকল্পনা। সামাজিক দূরত্ব বজায় রেখে কী করে সম্ভব জনসভা! এই অবস্থায় ২০২১-এর লক্ষ্যে প্রচার চালিয়ে নিয়ে যেতে ভিন্ন পরিকল্পনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনার আবহে ডগে উঠেছে প্রচার-পরিকল্পনা। সামাজিক দূরত্ব বজায় রেখে কী করে সম্ভব জনসভা! এই অবস্থায় ২০২১-এর লক্ষ্যে প্রচার চালিয়ে নিয়ে যেতে ভিন্ন পরিকল্পনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য ভার্চুয়াল প্রচার অভিযান শুরুর কথা বললেন।

প্রচার-পরিকল্পনার নীলনকশা প্রস্তুত তৃণমূলের
২০২১ সালের নির্বাচনের আগে দলের প্রচার-পরিকল্পনার নীলনকশা প্রস্তুত করতে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। দলের সমস্ত বিধায়ক, সংসদ সদস্য, জেলা সভাপতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি বিকল্প পথে প্রচারের বার্তা দেন।

এক ইঞ্চি জমি ছাড়বে না তৃণমূল কংগ্রেস
করোনার সংকটে বিশ্বব্যাপী জমায়েত নিষিদ্ধ। গোটা বিশ্বজুড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে যে কোনও কাজ করতে হচ্ছে। এই অবস্থায় পুরো সমীকরণই বদলে গিয়েছে। তাই উচ্চ স্তরের বৈঠক ডেকে মমতা ঠিক করে দিলেন সামাজিক দূরত্ব মেনেও কীভাবে প্রচার চালানো যাবে। ২০২১-এ মহাসংগ্রামের আগে কিছুতেই এক ইঞ্চি জমি ছাড়া যাবে না।

সোশ্যাল মিডিয়াই হবে প্রধান প্রচার মাধ্যম
দলীয় সূত্র জানিয়েছে, আসন্ন নির্বাচনের আগে রাজ্যজুড়ে সমস্ত ভোটারদের সঙ্গে যোগাযোগ সাধনের জন্য তৃণমূল প্রধান একটি পূর্ণাঙ্গ প্রচারের নীতিমালা তৈরি করেছেন। কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে সমাবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই এখন থেকে সোশ্যাল মিডিয়াই হবে প্রধান মাধ্যম প্রচারের।

ভার্চুয়াল প্রচার চালানোর প্রশিক্ষণ তৃণমূলে
আরও জানায গিয়েছে যে, তৃণমূল কংগ্রেস এবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছনোর চেষ্টা করছে। এখন প্রচারে ফোকাস সোশ্যাল মিডিয়ার দিকেই। রাজ্যের সমস্ত জেলার ভোটারদের সঙ্গে যোগাযোগের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল প্রচার চালানোর প্রশিক্ষণও দেওয়া হবে তৃণমূল কর্মীদের।

বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে তৈরি তৃণমূল
বিজেপি ইতিমধ্যে ভার্চুয়াল প্রচার শুরু করে দিয়েছে। অমিত শাহ বিজেপির হয়ে ভার্চুয়াল প্রচার চালাবেন। বিজেপির সেই সমাবেশের আগেই তৃণমূল সুপ্রিমো বৈঠক ডেকেছিলেন। উল্লেখ্য, শাহ ইন্টারনেটের মাধ্যমে ৬০,০০০ বুথে সরাসরি প্রচার চালাবেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে।

ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রচার
ডিজিটাল প্রযুক্তির সহায়তায় রাজনৈতিক দলগুলি পুনরায় প্রচার শুরু করতে চলেছে। প্রায় সবদলই এই প্রচার পরিকল্পনা শুরু করে দিয়েছে সেইমতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাসকে সামনে রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সমস্ত সংসদ সদস্য, বিধায়ক এবং জেলা প্রধানদের সঙ্গে যোগাযোগের পথ বেছে নিয়ে প্রচার চালিয়ে যাওয়ার পন্থা বের করে দিয়েছেন।












Click it and Unblock the Notifications