একুশের যুদ্ধে বিজেপিকে হারাতে ৩ ‘ব্রহ্মাস্ত্র’ তৃণমূলের, গড় দখলে মাস্টারস্ট্রোক মমতার
একুশের যুদ্ধে বিজেপিকে হারাতে তিন ‘ব্রহ্মাস্ত্র’ তৃণমূলের, গড় দখলে রাখতে মাস্টারস্ট্রোক
ক-দিন আগেই বিজেপি হুঁশিয়ারি দিয়েছে জঙ্গলমহল-পাহাড়ের পর কলকাতা তাদের সফট টার্গেট। তৃণমূলকে ২০২১-এ গদিচ্যুত করতে কলকাতার দখল তারা নেওয়ার পরিকল্পনা করছে তারা। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় দক্ষিণ কলকাতাকে তারা নিশানা করছেন। এই অবস্থায় বিজেপিকে রুখতে তিন মন্ত্রীকে দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস।

কলকাতাতে আধিপত্য ধরে রাখতে তৃণমূলের উদ্যোগ
২০২১-এ বিজেপির টার্গেট তৃণমূলকে হারিয়ে বাংলার ক্ষমতা দখল করা। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ১৮ আসনে জিতে তাঁরা অক্সিজেন পেয়ে গিয়েছে। তারপরই বাংলার রাজধানী কলকাতা দখলের টার্গেট খাঁড়া করেছে তারা। কিন্তু তৃণমূলও সাবধানী। তৃণমূল চাইছে কলকাতাতে যথারীতি নিজেদের আধিপত্য ধরে রাখতে।

তিন হেভিওয়েট মন্ত্রীকে দায়িত্ব কলকাতায়
মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিন জেলায় পদাধিকারী স্থির করে দিয়েছেন। বাঁকুড়া-পুরুলিয়া-পশ্চিম বর্ধমানে পদাধিকারী স্থির হয়ে যাওয়ার পর কলকাতার বাঁধন শক্ত করার চেষ্টা করছেন। বিশেষ করে দক্ষিণ কলকাতায় তিনি তিন হেভিওয়েট মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। তাঁরাই বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন।

বিজেপিকে নিশানায় তৃণমূল কংগ্রেসের অস্ত্র
তৃণমূল সুপ্রিমো দায়িত্ব দিয়েছেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, দায়িত্ব দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও শোভনদেব চট্টোপাধ্যায়কে। তাঁরা নিয়মিত নিশানা করে চলেছেন বিজেপিকে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হচ্ছেন তৃণমূল কংগ্রেসের তিন হেভিওয়েট মন্ত্রী।

‘দিলীপ ঘোষ পরীক্ষায় ফেল করবেন’
সম্প্রতি আলিপুরের এক কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, যাঁরা বিজেপি করেন তাঁরা সর্বদা অপরাধবোধে ভোগেন। তাঁদের অপরাধবোধ হয় যে তাঁরা বাংলার মানুষকে ঘৃণা করছেন। তৃণমূল মহাসচিবও কলকাতার এক কর্মিসভায় বিজেপিকে হারহাতে জনসংযোগের বার্তা দেন কর্মীদের। আর ৮৬ ও ৯০ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করিয়ে শোভনদেব বলেন, দিলীপ ঘোষ পরীক্ষায় ফেল করবেন।












Click it and Unblock the Notifications