স্বামীজি-নেতাজির দেশে বিভাজনের কোনও ঠাঁই নেই! মোদীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরস্বতী পুজোর আগে শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা করেছিলেন। তিনি টুইট করে জানিয়েছিলেন, রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা এবার নিজের জেলায় পোস্টিং পাবেন।

দিল্লিতে নির্বাচনী জনসভা থেকে বিরোধীদের নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন বিরোধীরা আসলে দেশের ক্ষতি করতে চাইছে। এর অদ্যাবধি পরেই নবান্ন থেকে মোদীকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা্ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সবাইকে সন্ত্রাসবাদী বলে দিচ্ছে ওরা। ওরা জানে না আমরা বিবেকানন্দ-নেতাজি সুভাষচন্দ্রের দেশে থাকি।

স্বামীজি-নেতাজির দেশে বিভাজন নয়! মোদীকে চ্যালেঞ্জ মমতার

বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, সবাই সন্ত্রাসবাদী কোন দেশে হয়। আর সবাই যদি সন্ত্রাসবাদী হবে, ওরা তাহলে কী! ওঁরা জানেই না আমরা কোন দেশে বাস করি। আমরা স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্রের মাটিতে বাস করি। এ মাটিতে বিভাজন চলে না। ওরা আসলে দেশকে বিভাজিত করতে চায়।

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি মানুষের পাশে নেই। তাই শুধু উসকানি দিচ্ছে। কিন্তু উসকানি দিয়ে ফায়দা লোটা যায় না। দেশে অশান্তি ছড়াচ্ছে বিজেপি। তাই বিজেপিকে পরাস্ত করতে হবে। ওদের বুঝিয়ে দিতে হবে, আমরা নাগরিক, আমরা ক্রীতদাস নই। ছাত্র-যুবকে নিয়েই আন্দোলন করেই বিজেপিকে পর্যুদস্ত করতে হবে।

মুখ্যমন্ত্রী এদিন ফের কৈলাশ বিজয়বর্গীয়র চিঁড়ে-মন্তব্য নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, একটা রঙে দেশ চলে না। দেশে কে চিঁড়ে খাবে, সেটা কি বিজেপি ঠিক করে দেবে। চিঁড়ে খেলেই নাকি মানুষ চেনা যায়. মানুষ চেনা যায় পোশাকে! এসব কোন দেশি কথাবার্তা। তাই বলি ওদের অভিনন্দন যাত্রা হচ্ছে না, ওটা আসলে বিসর্জন যাত্রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+