বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরতেই বড় ‘পুরস্কার’! একুশের আগে মাস্টারস্ট্রোক মমতার

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতেই বড় ‘পুরস্কার’! মমতার মাস্টারস্ট্রোক একুশের আগে

একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক শুনে ইতিমধ্যে অনেক নেতা-নেত্রী ফিরে এসেছেন তৃণমূল কংগ্রেসে। শুধু বিজেপি নয়, কংগ্রেস-সিপিএম থেকেও অনেকে তৃণমূলের হাত ধরেছেন। এবার তাঁদেরই 'পুরস্কার' দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-কংগ্রেস ছেড়ে সম্প্রতি তৃণমূলে ফিরে আসা নেতারা পেলেন বড় 'পদ'।

মমতার ফিরে আসার বার্তায় সাড়া

মমতার ফিরে আসার বার্তায় সাড়া

একুশে জুলাইয়ের শহিদ দিবসের ভার্চুয়াল সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যাঁরা মনে করে থাকেন, অভিমান করে ভুল বুঝে তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন, তাঁরা ফিরে আসতে পারেন তৃণমূলে। তৃণমূলের দরজা তাঁদের জন্য খোলা। ২০২১-এর নির্বাচনকে পাখির চোখ করেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছিলেন তিনি।

বিজেপি-কংগ্রেস ছেড়ে তৃণমূল ফেরা

বিজেপি-কংগ্রেস ছেড়ে তৃণমূল ফেরা

সেইমতো অনেক নেতাই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন। সেই তালিকায় রয়েছেন পুরুলিয়া ও বাঁকুড়ার তুষারকান্তি ভট্টাচার্য, শঙ্কর নারায়ণ সিংদেও, বিষ্ণুপদ মাহাতো প্রমুখ। কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন চঞ্চল মৈত্র-সহ অনেকে। সম্প্রতি তাঁদের ফিরে পেয়ে বড়সড় পদ দেওয়া হল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে। এছাড়া অন্য জেলায় আরও অনেকে রয়েছেন।

তৃণমূলে যোগ দিয়েই বড় পদে বিধায়ক

তৃণমূলে যোগ দিয়েই বড় পদে বিধায়ক

বাঁকুড়ায় বিজেপি ছেড়ে সম্প্রতি তৃণমূলে ফিরেছেন তুষারকান্তি ভট্টাচার্য। তিনি হাতেনাতে ফল পেয়েছেন। তাঁকে বাঁকুড়া জেলা কমিটির সহসভাপতি পদ দেওয়া হয়েছে। বিজেপি থেকে তৃণমূল যোগ দিয়েছিলেন আরও এক নেতা শঙ্কর নারায়ণ সিং দেও। তাঁকেও পদ দেওয়া হয়েছে। তাঁকে পুরুলিয়ার জয়পুর ব্লকের সভাপতি নির্বাচন করা হয়েছে।

তৃণমূল উচ্চ পদ দিল দলত্যাগীদের

তৃণমূল উচ্চ পদ দিল দলত্যাগীদের

তুষারকান্তি-শঙ্করনারায়ণ ছাড়াও বিজেপি থেকে তৃণমূলে ফিরে আরও এক নেতা বড় পদ পেয়েছেন। তৃণমূলে যোগদান করেই পুরুলিয়া জেলার রঘুনাথপুরের টাউন সভাপতি হয়েছেন বিষ্ণুচরণ মাহাতো। আর কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েও পুরুলিয়া জেলা কমিটিতে বড় পদ পেয়েছেন চঞ্চল মৈত্র। চঞ্চল মৈত্রকে জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে।

ব্লক সভাপতি পরিবর্তন তৃণমূলের

ব্লক সভাপতি পরিবর্তন তৃণমূলের

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় ব্লকস্তরে রদবদল করা হয়েছে তৃণমূল কংগ্রেসে। তৃণমূল জেলা নেতৃত্বের পক্ষ ব্লক সভাপতি-সহ পূর্ণাঙ্গ জেলা কমিটির একটি তালিকা প্রকাশ করে হয়েছে। তাতেই দেখা গিয়েছে ব্লক সভাপতি পদে বহু ক্ষেত্রেই পরিবর্তন করা হয়েছে।

জঙ্গলমহলের বিশেষ নজর তৃণমূলের

জঙ্গলমহলের বিশেষ নজর তৃণমূলের

তৃণমূল এবার বিশেষ করে নজর দিয়েছে জঙ্গলমহলকে। সেই জঙ্গলমহলের দুই জেলায় এদিন বিরাট পরিবর্তন করা হল। এই দুই জেলায় অর্থাৎ বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় বেশিরভাগ ব্লক সভাপতিদের পরিববর্তন করা হয়েছে। অপেক্ষাকৃত পশ্চিম বর্ধমান জেলায় পরিবর্তনের হার কম। ব্লকস্তরে কর্মদক্ষতা বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তৃণমূল।

কত জন ব্লক সভাপতি পরিবর্তন

কত জন ব্লক সভাপতি পরিবর্তন

পুরুলিয়ায় ২২ জন ব্লক সভাপতির মধ্যে পরিবর্তন করা হয়েছে ১৪ জনকে। অর্থাৎ ১৪ জন পদ হারিয়েছেন, তাঁদের জায়গায় নতুন মুখ এসেছে ১৪ জন। তেমনই বাঁকুড়ায় ২০টি ব্লকের মধ্যে ১৫টিতে নতুন মুখ আনা হয়েছে। মাত্র পাঁচজন পুরনো মুখের উপর ভরসা রেখেছে তৃণমূল। আর পশ্চিম বর্ধমানে ১৮টি ব্লকের মধ্যে পরিবর্তন করা হয়েছে মাত্র ৮টি ব্লকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+