মমতার বাজিমাত সোশ্যাল মিডিয়ার প্রচারে, শুভেন্দু-গড়ে ইতিহাস সৃষ্টি একুশে ভোটের আগে

মমতার বাজিমাত সোশ্যাল মিডিয়ার প্রচারে, শুভেন্দু-গড়ে ইতিহাস সৃষ্টি একুশে ভোটের আগে

এবার প্রচারের বড় মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। ভোটের বাংলায় শুধু নির্বাচনী জনসভা নয়, প্রচারের দুনিয়া খুলে গিয়েছে সোশ্যাল সাইটে। একুশের ভোট-মহাযুদ্ধে সেই সোশ্যাল সাইটেই প্রচারের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম সফরের লাইভ স্ট্রিমিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজের ভিউজ ছিল আকাশছোঁয়া।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজে লাইভ স্ট্রিমিংয়ে চমক

মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজে লাইভ স্ট্রিমিংয়ে চমক

মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজের ভিউজ ওইদিন ৩৬৮০কে অর্থাৎ ৩৬ লক্ষ ৮০ হাজার ছাপিয়ে যায়। জনসভায় উপস্থিতি বাদ দিয়ে ওই বিপুল পরিমাণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজে লাইভ স্ট্রিমিং দেখেছে। নন্দীগ্রামে মন্দির, মাজার, শহিদ বেদি পরিদর্শন থেকে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান দেখেছেন বিপুল সংখ্যক দর্শক।

সোশ্যাল মিডিয়ায়র প্রচারে মাত, খুশি তৃণমূল কংগ্রেস

সোশ্যাল মিডিয়ায়র প্রচারে মাত, খুশি তৃণমূল কংগ্রেস

৯ ও ১০ মার্চ নন্দীগ্রামে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মার্চ হলদিয়ায় মনোনয়ন সেরে নন্দীগ্রামে ফেরার পথে তাঁর পায়ে আঘাত লাগে। তার আগে পর্যন্ত মমতা বনদ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যা লাইভ ভিউজ হয়েছে, তাতে খুশি তৃণমূল কংগ্রেস। এবার নন্দীগ্রাম থেকে ভোটযুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই সাফল্য স্বভাবতই খুশি করেছে তৃণমূল সুপ্রিমোকে।

মমতার দুদিনের সফরে ফেসবুক পেজে লাইভ ২০ বার

মমতার দুদিনের সফরে ফেসবুক পেজে লাইভ ২০ বার

মমতা বন্দ্যোপাধ্যায় ৯ মার্চ বিকেল তিনটে নাগাদ নন্দীগ্রামে পৌঁছন। ১০ মার্চ সন্ধ্যা ৬টা ৪০মিনিটে তিনি নন্দীগ্রাম ছাড়েন। এই সময়ের মধ্যে তাঁর ফেসবুক পেজে লাইভ হয়েছে ২০ বার। যার মধ্যে সভা ছিল একবার। সাংবাদিক সম্মেলন দুবার। মননোনয় জমা দিতে যাওয়ার সময় তিনবার সাংবাদিক সম্মেলন হয়েছে। বাকি ১১ বার মন্দির দর্শন, ১ বার মাজার দর্শন, ১ বার শহিদ বেদিতে শ্রদ্ধাজ্ঞাপন, ১ বার চায়ের দোকানে জনসংযোগ।

প্রথম ও দ্বিতীয় দিনে লাইভ ভিউজ, কবে কত

প্রথম ও দ্বিতীয় দিনে লাইভ ভিউজ, কবে কত

৯ মার্চ নন্দীগ্রাম পৌঁছেই তিনি কর্মিসভা করেছিলেন। সেই কর্মিসভায় লাইভ ভিউজ ছিল ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ। ওইদিন আরও ৯ বার লাইভ হয়। প্রথম দিনের সফরে মোট লাইভ ভিউজ ছিল ১৪ লক্ষ ৬৯ হাজার। নন্দীগ্রাম সফরের দ্বিতীয় দিনে ১০ বার লাইভ হয়েছে। এই ১০ বারে লাইভ ভিউজ হয়েছে ২২ লক্ষ ১১ হাজার।

সবথেকে বেশি লাইভ ভিউজ কোথায় পেয়েছেন মমতা

সবথেকে বেশি লাইভ ভিউজ কোথায় পেয়েছেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনের সফরে সব থেকে বেশি লাইভ ভিউজ পেয়েছেন চায়ের দোকানে। তাঁর লাইভ ভিউজের সংখ্যা ছিল ৩ লক্ষ ৪ হাজার। আর দ্বিতীয় দিনের সফরে তিনি সবথেকে বেশি ভিউজ পেয়েছেন মনোনয়ন পেশের পদযাত্রায়। পদযাত্রায় তাঁর লাইভ ভিউজ ছিল চার লক্ষ ২৯ হাজার। দুদিন মিলিয়ে মনোনয়ন পেশের পদযাত্রাই সবথেকে বেশি ভিউজ দিয়েছে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+