করোনা রুখতে মমতার পাশে সবাই, সর্বদলীয় বৈঠকে এক সুর বিজেপি-কংগ্রেস-সিপিএমের

করোনা রুখতে মমতার পাশে সবাই, সর্বদলীয় বৈঠকে এক সুর বিজেপি-কংগ্রেস-সিপিএমের

নভেল করোনা মারীভয় হয়ে দেখা দিয়েছে এ রাজ্যে। তা যাতে মহামারীর আকার না নেয়, তার প্রতিকারে তৎপর রাজ্য সরকার। সোমবার থেকেই লকডাউনের ঘোষণা হয়ে গিয়েছে, এবার রাজ্যে সর্বদলীয় বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে তিনি পরামর্শ নিলেন।

করোনা রুখতে মমতার পাশে সবাই, সর্বদলীয় বৈঠকে এক সুর বিজেপি-কংগ্রেস-সিপিএমের

করোনা মোকাবিলায় সব দলেরই এক সুর। এক সুরে কথা বলে সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করোনা মোকাবিলায় সাহায্যের আশ্বাস দেন। রাজ্য সরকার যে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, তাকে সমর্থন করেন প্রত্যেকে। তবে সেইসঙ্গে সাধারণ মানুষ ও অসংগঠনিত শ্রমিকদের স্বার্থে কিছু পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিরোধীরা।

এদিন করোনা বৈঠকে কেন্দ্রীয় সরকারের কিছু ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন। তারা দাবি জানায়, এখনও কেন্দ্র কোনও আর্থিক প্যাকেজ ঘোষণা করেনি। অবিলম্বে আর্থিক প্যাকেজ ঘোষণা করা উচিত কেন্দ্রের। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সময়ে বুলবুলের ক্ষতিপূরণ বাবব বকেয়া টাকার দাবি জানান।

বাম-কংগ্রেস নেতৃত্ব দাবি করেছে, রাজ্যকে বাধ্যতামূলক লকডাউনের পথে যেতে হয়েছে। এই অভস্থা একাংসের মানুষ উপার্জনহীন হয়ে পড়বে। তাঁদের আর্থিক প্যাকেজের দায়িত্ব সরকারকে নিতে হবে। এই বিষয়ে কেন্দ্রের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। তাঁদের দাবি, এখনও পর্যন্ত ট্রেন বন্ধ করা ছাডা় কেন্দ্রের তরফে কোনও বড় সিদ্ধান্ত দেখা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+