মমতাকে পিছনে ফেলে নন্দীগ্রাম এগিয়ে গেলেন শুভেন্দু, ভবানীপুরে এগিয়ে তৃণমূল

মমতাকে পিছনে ফেলে নন্দীগ্রাম এগিয়ে গেলেন শুভেন্দু, ভবানীপুরে এগিয়ে তৃণমূল

ভবানীপুর ছেড়ে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি তাঁর দলেরই প্রাক্তন সেনাপতি শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াইয়ে প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে পড়েছেন তৃণমূল সুপ্রিমো। পোস্টাল ব্যালট আর তৃতীয় রাউন্ড গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ৮২০৬টি ভোটে পিছিয়ে রয়েছেন। এগিয়ে শুভেন্দু অধিকারী।

ভোট গণনার শুরুতেই শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে মমতা

ভোট গণনার শুরুতেই শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত বুমেরাং হয় কি না, সেটাই এখন দেখার। কেননা ভোট গণনার শুরুতেই তিনি শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে পড়েছেন।

শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জই কি প্রতিফলিত হবে নন্দীগ্রামে

শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জই কি প্রতিফলিত হবে নন্দীগ্রামে

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি প্রার্থী হন বা না হন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫০ হাজার ভোটে হারাবেন। তারপর তিনি প্রার্থী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া টক্কর দিয়ে তিনি এগিয়েও গিয়েছেন। শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ প্রতিফলিত হয় কি না, সেটাই দেখার।

প্রাক্তন সেনাপতি শুভেন্দুর কাছে পিছিয়ে পড়ছেন মমতা

প্রাক্তন সেনাপতি শুভেন্দুর কাছে পিছিয়ে পড়ছেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নন্দীগ্রাম ও ভবানীপুরে প্রার্থী হওয়ার কথা বললেও, পরে শুধু নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন। তিনি ভোটের পরও বলেছিলেন বিপুল ভোটে তিনিই জিতবেন। কিন্তু প্রাথমিকভাবে সেই প্রবণতা লক্ষ করা যাচ্ছে না। বরং বর্তমানে তাঁর প্রতিদ্বন্দ্বী তাঁরই দলের প্রাক্তন সেনাপতির কাছে তিনি পিছিয়ে পড়ছেন।

তৃণমূল আশাবাদী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন

তৃণমূল আশাবাদী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন

যদিও তৃণমূল আশাবাদী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন। এটা একেবারে প্রাথমিক ট্রেন্ড। নন্দীগ্রামে দুটি ব্লক। ভোট মেরুকরণের নিরীখে দুটি ব্লকে দুই দল শক্তিশালী। একটি ব্লকে তৃণমূল শক্তিশালী, অন্য ব্লকে বিজেপি। সেইমতো তৃণমূলের দাবি বিজেপি যেখানে শক্তিশালী সেই এলাকার ভোট গণনার ফলেই এই ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+