তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়
শুধু দলের সুপ্রিমো বা সভানেত্রী নন এবা তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি জানিয়েছেন গতকাল সংসদীয় কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাতবারের সাংসদ তৃণমূল নেত্রী। কাজেই সংসদীয় রাজনীতিতে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সেকারণেই তিমি এই পদটির যথার্থ গুরুত্ব দিতে পারবেন।

দলে নতুন পদ মমতার
দলে এবার নতুন পদ পেলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন নির্বাচিত করা হয়েছে। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন ডেরেক ওব্রায়েন এবং সুখেন্দু শেখর রায়। তাঁরা জানিয়েছেন গতকাল তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠকে সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুখেন্দু শেখর রায় জানিয়েছেন সাত বারের সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। কেন্দ্রীয় মন্ত্রীর পদও সামলেছেন। ৩ বারের মুখ্যমন্ত্রী। কাজেই সংসদীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা সঠিক দিশা দেখাবে দলকে।

মমতার সফরের আগেই
আর কয়েকদিনেক মধ্যেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেখানে পৌঁেছ গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার সফরের আগে দলের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ ২০২৪-কে টার্গেট করে এগোনোর পথ আরও মজবুত করতেই তৃণমূল কংগ্রেস নেত্রীকে এই পদে নির্বাচিত করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সাসপেন্ড শান্তনু সেন
এদিকে গতকালের ঘটনার জেরে শান্তনু সেনকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। গোটা বাদল অধিবেশন জুড়েই তাঁকে সাসপেন্ড করা হয়েছে রাজ্য সভা থেকে। গতকাল তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর হাত থেকে কাগজ নিয়ে ছিঁড়ে ফেলেছিলেন তিনি এমনই অভিযোগ করে বিজেপি। এদিকে তৃণমূল কংগ্রেসও পাল্টা প্রস্তুতি শুরু করে দিয়েছে। একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনার প্রস্তাব দিতে চলেছে তৃণমূল কংগ্রেস।

দিল্লিতে শুভেন্দু
এদিকে মমতার দিল্লিতে পা রাখার আগেই দিল্লি পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকীরা। তিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন রাজ্যে এখনও মেটেনি ভোট পরবর্তী সন্ত্রাস। তাই সেইনিয়ে কথা বলতেই দিল্লি গিয়েছিলেন তিনি। কিন্তু শুভেন্দুর এই সফরকে সহজ ভাবে দেখছে না রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications