‘মমতা’য় ভরসা হারাচ্ছে তৃণমূল কংগ্রেস! মতুয়া ভোট পুনরুদ্ধারে এবার ‘বোড়ে’র চাল
একে একে উত্তর ২৪ পরগনার প্রায় সব হারানো পুরসভা উদ্ধার করেছে তৃণমূল। এবার মতুয়া ভোট উদ্ধারের পালা। সেই লক্ষ্যপূরণে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী হাঁটতে চাইছে তৃণমূল কংগ্রেস।
একে একে উত্তর ২৪ পরগনার প্রায় সব হারানো পুরসভা উদ্ধার করেছে তৃণমূল। এবার মতুয়া ভোট উদ্ধারের পালা। সেই লক্ষ্যপূরণে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী হাঁটতে চাইছে তৃণমূল কংগ্রেস। মতুয়া ভোটের ভরকেন্দ্র এতদিন ঠাকুর বাড়ির হাতেই ছিল, এবার শুধু ঠাকুরবাড়ির হাতে তা রাখতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

মতুয়া ভোট পুনরুদ্ধারের লক্ষ্যে
উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সম্প্রতি একটি কোর কমিটির বৈঠক করে। সেই বৈঠকে মতুয়া ভোট পুনরুদ্ধারের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এই লক্ষ্যপূরণে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রাখা হয়েছে বিধায়ক-সহ সংগঠনের সক্রিয় নেতা-নেত্রীদেরও।

মতুয়া ভোটে ভাগ বসায় বিজেপি
রাজ্যে পরিবর্তনের পর থেকেই মতুয়া ভোটে একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল তৃণমূল কংগ্রেসের। ২০১৬ পর্যন্ত তার অন্যথা ঘটেনি। কিন্তু রাজ্যে পঞ্চায়েত নির্বাচন থেকেই চাকা উল্টো দিকে মোড় নিতে শুরু করে। পঞ্চায়েত নির্বাচনেই মতুয়া ভোটে ভাগ বসায় বিজেপি। তারপর লোকসভা ভোটে তো মতুয়া ভোটেই বনগাঁ কেন্দ্রের দখল নেয় বিজেপি।

কোর কমিটির বৈঠকে তৃণমূল
এদিন বৈঠকে বনগাঁ লোকসভা ও এখানকার মতুয়া ভোট পুনরুদ্ধার নিয়ে তৃণমূল কংগ্রেস কোর কমিটির বৈঠক করে। তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, এই লোকসভার অন্তর্গত সমস্ত বিধানসভায় বিধায়ক ছাড়াও অন্যান্য নেতাদের নিয়ে একটা কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। এই কমিটি স্বাধীনভাবে কাজ করবে।

একা মমতাবালার উপর ভরসা নয়
ওই কমিটিতে বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরকেও রাখা হয়েছে। সবে মতুয়া ভোটের পুনরুদ্ধারের দায়িত্ব শুধু তাঁর একতার উপরে ছেড়ে রাখা হচ্ছে না। একইসঙ্গে রাখা হচ্ছে বিধায়ক-সহ সংগঠনের ডাকসাইটে নেতাদেরও। তৃণমূল আর একা মমতাবালা ঠাকুরের উপর দায়িত্ব ছেড়ে নিশ্চিন্ত হতে পারছে না।

বারাকপুরও তৃণমূলের নজরে
একইভাবে বারাকপুরেও তৃণমূল কামব্যাকের লক্ষ্যে কমিটি গঠন করে ময়দান পুনরুদ্ধারের চেষ্টা করছে। প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী, বিধায়ক নির্মল ঘোষ ও পার্থ ভৌমিকদের এই কমিটিতে রাখা হয়েছে। রাখা হয়েছঠে দক্ষ সংগঠক ও জনপ্রতিনধিদেরও। জেলায় যেসব এলাকা তৃণমূলের ঘাটতি হয়েছে, সেই জায়গাগুলি পুনরুদ্ধারের লক্ষ্যে এভাবেই ঝাঁপাচ্ছে তৃণমূল।












Click it and Unblock the Notifications