বিজেপিকে ‘ফেকু’ দল বলে কটাক্ষ মমতার! ওরা গুলি-বন্দুকের শাসন চালায় দেশে
বিজেপিকে ‘ফেকু’ দল বলে কটাক্ষ মমতার! ওরা গুলি-বন্দুকের শাসন চালায় দেশে
বিজেপিকে 'ফেকু' দল বলে বর্ণনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নদিয়ার কৃষ্ণনগরে বলেন, যারা ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার জন্য বন্দুক ও গুলি চালায়, তারা একটা ফেকু বা ধোঁকাবাজের দল ছাড়া কিছু নয়। লোকসভা ভোটে জিতে ক্ষমতা দখলের পর ওরা মানুষকে ধোঁকা দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর কয়েকদিন আগেই বলেছিলেন 'গদ্দারোঁ কো গোলি মারো সালো কো'। তারপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ফের একই কথা বলেন। তাঁর 'গোলি বনাম বোলি' মন্তব্যের তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। এদিন নদিয়ার কৃষ্ণনগরে টিএমসি কর্মীদের সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একজন কেন্দ্রীয়মন্ত্রী বা মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কথা বলে চলেছেন।
তিনি বলেন, বিজেপি একটি 'ফেকু' দল। বিজেপি শুধু জাল সংবাদ দেওয়ার ক্ষেত্রেই আগ্রহী। ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে ওরা। বন্দুক ও গুলি চালিয়ে মানুষকে হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, আমি হিন্দুস্তানে জন্মগ্রহণ করেছি। সেই দেশ বিজেপি দ্বারা পরিচালিত এমন দেশ নয়, যারা বন্দুক এবং গুলি দিয়ে মানুষকে আক্রমণ করে।
তিনি বলেন, বিজেপি জোর করে সিএএ, এনপিআর এবং এনআরসি প্রয়োগের চেষ্টা করছে। দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে তাই গণতান্ত্রিকভাবে হারাতে হবে। কৃষ্ণনগরের সভা থেকে কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications