হাম হ্যায় না! বাংলায় আবার তৃণমূলই জিতবে, একুশের বার্তায় দৃঢ় প্রত্যয়ী মমতা

হাম হ্যায় না! বাংলায় আবার তৃণমূলই জিতবে, একুশের বার্তায় দৃঢ় প্রত্যয়ী মমতা

বাংলায় জিতবে তৃণমূল। একুশের ভার্চুয়াল ব়্যালিতে প্রত্যয়ী বার্তা বংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি কেন জিততে পারবে না, কেন তৃণমূলই জিতবে তার কারণ স্পষ্ট করে দিলেন তিনি। তৃণমূল নেতৃত্বকে লক্ষ্যে অবিচল থাকতে বললেন। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তাঁদের অভয় দিলেন একেবারে নিজস্ব স্টাইলে।

হাম হ্যায় না, অভয়বাণী মমতার

হাম হ্যায় না, অভয়বাণী মমতার

এরপরই তিনি বলেন, চিন্তার কোনও কারণ নেই, হাম হ্যায় না। বাংলাতে তৃণমূলই জিতবে। সকলে একসঙ্গে কাজ করুন। দেখবেন বিজেপির স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, হাম হ্যায় না বলে তিনি দৃঢ় প্রত্যয় দেখিয়েছেন। তৃণমূল নেতা-কর্মীদেরও বার্তা দিয়েছেন, এখনও তিনি আছেন। তাঁর ক্যারিশ্মা আছে, তিনি নিজের ক্যারিশ্মাতেই তৃণমূলকে জেতানোর ক্ষমতা রাখেন।

আমিও মানুষ, আমারও হৃদয় আছে

আমিও মানুষ, আমারও হৃদয় আছে

এ প্রসঙ্গে মমতা মনে করিয়ে দেন, আমিও মানুষ, যন্ত্র নই। আমার হৃদয় আছে। তবু বারবার গঞ্জনা, লাঞ্ছনা সহ্য করতে হয়েছে আমাকে। আজও হচ্ছে। আবার ভবিষ্যতেও বারবার বাংলার মানুষের কোমর ভাঙার চক্রান্ত হয়েছে। আমি আর সহ্য করব না। সিপিএমকে যদি সরাতে পারি, তাহলে বিজেপি তো তুচ্ছ। নির্বাচনকে ডার্টি গেমে পরিণত করেছে ওরা। রাজ্যে রাজ্যে সরকার ভেঙে দিচ্ছে। ওদের বাংলায় কোনও জায়গা নেই।

বাংলায় বিজেপির জামান্ত বাজেয়াপ্ত হবে

বাংলায় বিজেপির জামান্ত বাজেয়াপ্ত হবে

মমতা বলেন, ২১ মে বিজেপির জামানত বাজেয়াপ্ত করে বদলা নিন। প্রমাণ করে দিন, বাংলা চালাবে বাংলার মানুষই। বাংলাকে বহিরাগত চালাবে না।। এই মর্মেই টাকার বদলে ভোট দেবেন না। বিজেপির লম্ফঝম্ফ ভাঙার জন্য তৈরি হোন। বিজেপিকে বিশ্বাস করলে জীবন-জীবিকা যাবে, সর্বস্ব যাবে।

আহত বাঘ ভয়ঙ্কর, আমি ভয় পাই না

আহত বাঘ ভয়ঙ্কর, আমি ভয় পাই না

তাঁর কথায়, কংগ্রেসের কিছু লোক, সিপিএমের পুরনো কিছু লোককে দিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখলে ভুল করবে বিজেপি। গুজরাত কখনই বাংলা শাসন করবে না। গায়ের জোর চলছে, রাস্তায় বসে পড়ছে। ওসব অনেক দেখেছি, মনে রাখবেন আহত বাঘ ভয়ঙ্কর, আমি এসব ভয় পাই না।

তৃণমূল স্বপ্নের ভোর নিয়ে আসবে

তৃণমূল স্বপ্নের ভোর নিয়ে আসবে

মমতা এদিন একুশের সমাবেশ থেকে বলেন, চিরকাল বাঁচব না, পরের প্রজন্ম তৈরি করে দিয়ে যাব। নতুন বাংলা আপনারাই করবেন। স্বপ্ন দেখুন, স্বপ্নের ভোর নিয়ে আসুন। বিজেপিকে ভোট দিলে কী হতে পারে দেখে আসুন ভাটপাড়ায়। দেখে আসুন বনগাঁ, ব্যারাকপুর, নৈহাটিতে। এরা বিশ্বাসী নয়, ভোট দিলে বিশ্বাসঘাতকতা করে। তাই ওদের ভোট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+