ইয়াস' যেন দ্বিতীয় আমফান না হয়! সাংবাদিক বৈঠকে রাজ্যের মানুষকে কি বার্তা দিলেন মমতা
'ইয়াস' যেন দ্বিতীয় আমফান না হয়! ক্ষয়ক্ষতি নিয়ে প্রবল আশঙ্কায় রয়েছে রাজ্যবাসী। তবে প্রশাসনিক তৎপরতায় এবার স্পষ্ট যে আমফান থেকে শিক্ষা নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন তিন
'ইয়াস' যেন দ্বিতীয় আমফান না হয়! ক্ষয়ক্ষতি নিয়ে প্রবল আশঙ্কায় রয়েছে রাজ্যবাসী। তবে প্রশাসনিক তৎপরতায় এবার স্পষ্ট যে আমফান থেকে শিক্ষা নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন তিনি নিজে কন্ট্রোল রুমে থাকবেন।

ঝড় আছড়ে পড়ার আগে আজ, সোমবার ফের একবার সতর্ক করলেন তিনি। নবান্নে সাংবাদিক বৈঠকে বার্তা দিলেন রাজ্যবাসীকে। একনজরে কী কী বললেন মমতা:
১. নবান্ন এবং উপান্ন থেকে চলবে নজরদারি। ১৫ দিন আগে থেকে বার বার বৈঠক করেছেন তিনি।
২. 'ঝুঁকি নেবেন না। আগে প্রাণে বাঁচতে হবে', বললেন মমতা
৩. উদ্ধারের কাজে ৫১টি টিম প্রস্তুত করা হয়েছে।
৪. ১০০০ পাওয়ার রেস্টোরেশন টিম রাখা হয়েছে, ৪৫০ টেলিকম রেস্টোরেশন টিম রাখা হয়েছে।
৫. 'সতর্ক থাকুন। তবে মাস্ক পরে থাকুন। ঝড় থেমে যাবে। তার পর ঘুরে দাঁড়ানোর শপথ নিতে হবে', কোভিড নিয়ে সতকফ করলেন মমতা
৬. হাসপাতালগুলিতে পাওয়ার ব্যাক আপ প্ল্যান তৈরি করা হয়েছে।
৭. জ্বর, ডায়েরিয়া, সাপে কাটার ওষুধ তৈরি রয়েছে।
৮. ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। উপকূল থেকে সেখানে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে যে সব শক্তিই অসহায় হয়ে পড়তে পারে, তা মেনে নিয়ে মমতা বলেন, 'নেচার আমাদের হাতে নেই। সব ঈশ্বর-আল্লাই জানেন।' এ দিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, আমফানের থেকেও এই ঝড় আরও প্রবল আকার ধারণ করবে। এ দিন তিনি জানান, মূলত ২০ জেলায় মারাত্মক প্রভাব পড়বে এই 'সিভিয়ার' সাইক্লোনের। মমতা জানিয়েছেন, ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম, সেখান থেকে চলবে ২৪ ঘণ্টার নজরদারি।
৯. মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান, সেই ব্যাপারে সতর্ক করলেন তিনি।












Click it and Unblock the Notifications