তৃণমূলে চওড়া হচ্ছে ফাটল! একুশের আগে মমতা-ঘনিষ্ঠ আরও এক বিধায়ক বিদ্রোহী

তৃণমূলে চওড়া হচ্ছে ফাটল! একুশের আগে মমতা-ঘনিষ্ঠ আরও এক বিধায়ক বিদ্রোহী

তৃণমূল কংগ্রেসে বিদ্রোহের সুর বাড়ছে ক্রমশ। আরও এক বিধায়ক বেসুরো বাজছেন তৃণমূলে। ক্রমশ লম্বা হচ্ছে বিদ্রোহী তৃণমূল বিধায়কের লাইন। এখন প্রশ্ন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তাঁরা একসঙ্গে মুকুল রায়ের হাত ধরবেন না তো! তাহলে কিন্তু সমূহ বিপদ। তৃণমূলের হ্যাটট্রিকের সম্ভাবনা তাহলে ক্রমেই ফিকে হয়ে যাবে।

বিধায়ক ক্ষুব্ধ, তৃণমূলের বিদ্রোহের সুর

বিধায়ক ক্ষুব্ধ, তৃণমূলের বিদ্রোহের সুর

মুকুল-ঘনিষ্ঠ শীলভদ্র দত্ত বিতর্কিত মন্তব্য করছিলেন বিধায়ক পদের টিকিট প্রাপ্তি নিয়ে। তারপর তৃণমূল বিদ্রোহী হয়ে দলের সমস্ত পদ থেকে অব্যহতি নিয়েছেন মিহির গোস্বামী। এবার দলের কিছু কাজকর্ম নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। এর ফলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতির অন্দরে।

তৃণমূলে বিড়াল মাছ পাহারার দায়িত্বে

তৃণমূলে বিড়াল মাছ পাহারার দায়িত্বে

প্রবীরবাবু দল পরিচালনা নিয়ে বিস্পোরক মন্তব্য করেছেন সম্প্রতি। তিনি বলেন, দলকে শক্তিশালী করার কথা বলা হলেও গোষ্ঠী কোন্দলকে আমল দেওয়া হচ্ছে সমানে। দলের কিসসা সামনে এসে যাচ্ছে। বিড়ালকে মাছ পাহারা দেওয়া জন্য রাখা হচ্ছে। সেই বিড়ালই মাছ নিয়ে পালিয়ে যাচ্ছে। ফলে বিরোধীরা অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। শক্তি বাড়াতে গিয়ে আসলে শক্তি ক্ষয় করে ফেলছে নেতৃত্ব।

দল পরিচালনা নিয়েই ক্ষোভ প্রকাশ তৃণমূলে

দল পরিচালনা নিয়েই ক্ষোভ প্রকাশ তৃণমূলে

রাজনৈতিক মহলে এরপর থেকে জল্পনা বেড়েই চলেছে প্রবীর ঘোষালের মতো বিধায়ককে নিয়ে। তিনি দলের বিরুদ্ধে সরব হয়ে দলকে অন্য বার্তা দিতে চাইলেন। দল যেভাবে চলছে, তাতে দলের ক্ষতি হবে বলেই তাঁর অভিমত। তিনি নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে দল পরিচালনা নিয়েই ক্ষোভ প্রকাশ করে দিলেন।

মুকুল রায়রা ফাটলকে বড় করে দেবেন!

মুকুল রায়রা ফাটলকে বড় করে দেবেন!

২০১৯ লোকসভা নির্বাচনের আগে ও পরে দলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছিল। মুকুল রায়-দিলীপ ঘোষণা ওঁত পেতে থেকে তৃণমূলে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। এবার জেলায় জেলায় যে ক্ষোভের বীজ পোতা হচ্ছে, তাতে ফের মুকুল রায়রা ফাটলকে বড় করে দেবেন। এবং ২০২১-এর আগে তৃণমূল ভেঙে বিজেপির উজ্জীবিত হওয়ার পথ প্রশস্থ করে দিচ্ছে তৃণমূলই।

বিধানসভা নির্বাচনে বুমেরাং হতে পারে

বিধানসভা নির্বাচনে বুমেরাং হতে পারে

শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিধায়ক যেভাবে তৃণমূলের বিরুদ্ধে সরব হচ্ছেন, তা তৃণমূলের কাছে অশনি সংকেত ২০২১-এর নির্বাচনের আগে। তৃণমূল যদি এখনও না বিশেষ ব্যবস্থা নেন, তবে আসন্ন বিধানসভা নির্বাচনে বুমেরাং হবে। শুভেন্দু অধিকারী, শীলভদ্র দত্ত, মিহির গোস্বামী, প্রবীর ঘোষলরা যদি বিদ্রোহী হন, এই লাইন যে আরও লম্বা হবে, তা বলাই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+