মমতার বিশ্বস্ত সৈনিক অব্যহতি চান সমস্ত পদ থেকে, জল্পনার পারদ চড়ছে একুশের প্রাক্কালে
মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনের সৈনিক তিনি। বহু যুদ্ধ লড়ে আজ সুদিন এসে উপস্থিত হয়েছেন। তবে তিনি আর কোনও পদে থাকতে চান না! কী হল মমতার বিশ্বস্ত সৈনিকের?
মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনের সৈনিক তিনি। বহু যুদ্ধ লড়ে আজ সুদিন এসে উপস্থিত হয়েছেন। তবে তিনি আর কোনও পদে থাকতে চান না! কী হল মমতার বিশ্বস্ত সৈনিকের? কেন তিনি অব্যহতি চাইছেন সমস্ত পদ থেকে? এখন তৃণমূল ক্ষমতায় থাকলেও ২০২১-এ তো একেবারেই ভিন্ন যুদ্ধ, সেই যুদ্ধের আগে কেন নিজেকে সরিয়ে নিতে চাইছেন তিনি!

সমস্ত পদ থেকে অব্যহতি চান বিশ্বস্ত সৈনিক
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে মালদহের সংগঠন গড়ে তুলেছিলেন তিনি, সেই দুলাল সরকার এবার সমস্ত পদ থেকে অব্যহতি নিয়ে একজন সাধারণ সৈনিক হিসে্বে থাকতে চান। তিনি যতই বলুন না কেন তৃণমূল তিনি ছাড়বেন না, তবু জল্পনা পিছু ছাড়ছে না কিছুতেই।

পাঁচবারের কাউন্সিলর আর থাকতে চান না পদে
দুলালবাবু ১৯৯৫ সালে থেকে থেকে ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর। টানা পাঁচবার তিনি নির্বাচিত হয়েছে। ভাইস চেয়ারম্যানেরও দায়িত্ব সামলেছেন দুলাল সরকার। তার পাশাপাশি দলের সংগঠনির কাজকর্মেও দেখভাল করেছেন। এখন তিনি সব পদ থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন।

তৃণমূল কংগ্রেস ছাড়তে চাই না, ছাড়তে পারবও না
তবে কি অন্য কোথাও রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে তোলার প্রস্তুতি নিতেই তিনি অন্তরালে চলে যেতে চাইছেন আপাতত? এ প্রশ্নের উত্তর দুলালবাবু বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আমি তৃণমূল কংগ্রেস ছাড়তে চাই না, ছাড়তে পারবও না। শুধু আর কোনও পদে থাকতে চাই না আমি।

সাধারণ সৈনিক থাকবেন, পদে থাকবেন না
২০২১-এর আগে কঠিন সময়ে কেন হঠাৎ তাঁর এত মান হল, তা নিয়ে তৃণমূলের অন্দরেও চর্চা শুরু হয়েছে। কেন তিনি সরিয়ে নিতে চাইছেন, তাঁর অভিজ্ঞতা নিয়ে কেন তিনি তৃণমূলের পক্ষে লড়াইয়ের ময়দানে থাকবেন না, তা জানতে চাইছে অনেকেই। কিন্তু দুলালবাবুর মুখ থেকে অন্য কোনও কথা বের হয়নি।

রাজনৈতিক সন্ন্যাসের কারণ অজানাই
তিনি শুধু একটা কথাই স্পষ্ট করে দিয়েছেন তিনি তৃণমূলের অনুগত, তৃণমূল তাঁকে প্রতিষ্ঠা দিয়েছে, তিনি মমতার দল ছেড়ে অন্য কোথাও যাবেন না। তিনি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে সমস্ত পদ থেকে অব্যাহতি নেবেন। এখন দেখার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কোনওভাবে তাঁর মান ভাঙানোর চেষ্টা করেন কি না!












Click it and Unblock the Notifications