Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পেট্রোল-ডিজেল থেকে ৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র! আমরা কোথায় পাব? মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন মমতা

পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ বাড়ছে। যদিও দীপাবলির সন্ধ্যায় এক ধাক্কাতে অনেকটাই দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরপরেই একাধিক বিজেপি শাসিত রাজ্য দাম কমিয়েছে। ফলে সেই সমস্ত রাজ্যে একধাক্কাতে অনেকটাই

পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ বাড়ছে। যদিও দীপাবলির সন্ধ্যায় এক ধাক্কাতে অনেকটাই দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরপরেই একাধিক বিজেপি শাসিত রাজ্য দাম কমিয়েছে। ফলে সেই সমস্ত রাজ্যে একধাক্কাতে অনেকটাই কমেছে দাম।

কিন্তু এই বিষয়ে এখনও কোনও কিছু সিদ্ধান্তের কথা জানাননি মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। তবে আজ সোমবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধানের।

ডিজেলের দাম বাড়লে মূল্যবৃদ্ধি তো হবেই

ডিজেলের দাম বাড়লে মূল্যবৃদ্ধি তো হবেই

এদিনের এই অনুষ্ঠানে কলকাতার একাধিক দুর্গাপুজো ক্লাবকে পুরস্কৃত করা হয়। আর সেখানেই পেট্রোল-ডিজেলের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, প্রত্যেকদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। মূল্যবৃদ্ধি হচ্ছে। এরপর মানুষ কি খাবে। শুধু তাই নয়, এভাবে ডিজেলের দাম বাড়তে থাকলে অন্যান্য সমস্ত জিনিসের দাম তো বাড়বেই বলে দাবি তাঁর। শুধু পেট্রোল-ডিজেল নয়, গ্যাসের দাম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর দাবি, পেট্রোল-ডিজেল এবং গ্যাস থেকে ৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র।

টিকা-টাকা কিছুই দেয় না!

টিকা-টাকা কিছুই দেয় না!

মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি মোদী সরকারকেও আক্রমণ করেন তিনি। উল্লেখ্য, কেন্দ্র পেট্রোল-ডিজেলের উপর শুল্ক কমানোর পরেই একাধিক বিজেপি শাসিত রাজ্য দাম কমিয়েছে। ফলে সেই সমস্ত রাজ্যে অনেকটাই কমেছে দাম। নাম না করে মমতা বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিকে ঢেলে দিচ্ছেন। আমাদের তো টাকাও...টিকাই দেয় না। অর্থাৎ মমতা বলতে চান, কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে কিছুই সাহায্য করে না। দিনের পর দিন টাকা কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু আদৌতে কিছুই দেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গে করোনা টিকা না দেওয়ারও অভিযোগ তোলেন কেন্দ্রের বিরুদ্ধে।

এক টাকা ছাড়দি!

এক টাকা ছাড়দি!

সমস্ত কিছুকে বেসরকারি করন করা হচ্ছে। এই বিষয়ে বলতে গিয়ে মমতা বলেন, সেল, কল সহ একাধিক সরকারি সংস্থাকে বেসরকারিকরন করা হচ্ছে। বিক্রি করে দেওয়া হচ্ছে। কিন্তু আর্থিক কষ্টের মধ্যেও ডিজেলের এক টাকা ছাড় দেওয়া হয় বলে এদিনের অনুষ্ঠানে দাবি করেন মমতা। বলেন, আমরা কোথা থেকে পাব। কার্যত এদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে স্পষ্ট যে এখনই রাজ্যে পেট্রোল-ডিজেলের উপর থেকে কোনও কর কমছে না। ফলে দাম কমার কোনও সম্ভাবনা নেই।

এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের একাধিক স্কিমের বিষয়টি তুলে ধরেন মমতা। আর এখানেই প্রশ্ন, বিরোধীদের তাহলে কি স্কিম চালাতে গিয়েই কর ছাড়া দেওয়া যাচ্ছে না?

মমতাকে কটাক্ষ দিলীপের

মমতাকে কটাক্ষ দিলীপের

দাম না কমানো নিয়ে কার্যত এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, যখন দাম বাড়ছিল তখন গরুর গাড়ী, ঘোরার গাড়ি নিয়ে পথে নেমেছিল, কিন্তু যখন দাম কমল তখন আর দিদির ভাইদের দেখা যাচ্ছে না। কম দামে পেট্রোল-ডিজেল কিনতে ভিনরাজ্য থেকে তেল ভরে আনছে ড্রাইভাররা দাবি দিলীপের। শুধু তাই নয়, এদিন প্রাক্তণ বিজেপি রাজ্য সভাপতির। বলেন, কাটমানি খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে ওনার, তেলের দামে কাট করবেন তা কি সম্ভব? তবে কখন এক টাকা কমিয়েছেন সে নিয়েই এখন বলে যান বলে কটাক্ষ দিলীপের

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+