ছবি এঁকে ধরিয়ে দিলেন বড় কেলেঙ্কারি! মেরিন ড্রাইভে ব্রিজ বানাতে আর কটা মাস লাগবে? প্রশ্ন মমতার

ঝড়ের তান্ডবে ধ্বংসস্তপে পরিণত হয়েছে দিঘা, শঙ্করপুর। ভয়ঙ্কর অবস্থা মন্দারমনিরও। আর এই অবস্থায় গত কয়েকদিন আগে আকাশপথে দিঘা সহ মেদিনীপুরের বিস্তির্ন এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপা

ঝড়ের তান্ডবে ধ্বংসস্তপে পরিণত হয়েছে দিঘা, শঙ্করপুর। ভয়ঙ্কর অবস্থা মন্দারমনিরও। আর এই অবস্থায় গত কয়েকদিন আগে আকাশপথে দিঘা সহ মেদিনীপুরের বিস্তির্ন এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যসচিব আলাপণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আকাশপথেই ঘুরে দেখেন এলাকা।

যদিও দ্রুত দিঘা, মন্দারমনিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সেচ দফতর শুরু করে একাধিক দফতর। তবে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের 'মেরিন ড্রাইভ'।

দিঘা সৌন্দর্যায়নের কাজ শেষের নির্দেশ

দিঘা সৌন্দর্যায়নের কাজ শেষের নির্দেশ

দ্রুত সারিয়ে তুলতে হবে দিঘাকে। এজন্যে সমুদ্র বিজ্ঞানী সহ গবেষকদের সাহায্য নেওয়া হচ্ছে। তবে কীভাবে কাজ হবে। কি কি জায়গাতে ক্ষতি হয়েছে এদিন ছবি একে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেণ, দ্রুত হকার, ডাব বিক্রেতা, হোটেলেরকর্মীদের দ্রুত কাজে ফেরাতে হবে। কীভাবে এই সমস্ত কাজ সম্পন্ন হবে, কারা থাকবেন দায়িত্বে, বুধবার গোটা নকশা তৈরি করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত দিঘা সৌন্দর্যায়নের কাজ শেষের নির্দেশ দিয়েছেন তিনি।

‘পেভার ব্লক’ কী ভাবে খুলে গেল?

‘পেভার ব্লক’ কী ভাবে খুলে গেল?

সাইক্লোনের পর সেই সৌন্দর্যাায়নের কাজ নিয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী। 'পেভার ব্লক' কী ভাবে খুলে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, 'যারা করেছে তাদের দোষ, তদন্ত হওয়া উচিৎ'। 'যারা করেছে তাদের দোষ, তদন্ত হওয়া উচিৎ'। আর এই অভিযোগ যে কার্যত অধিকারী পরিবারের দিকে যাচ্ছে, তেমনটাই মত ওয়াকিবহাল মহলের। এই দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্বে ছিলেন শিশির অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, পেভার ব্লক লাগানো হলেও আঠা ঠিকভাবে দেওয়া হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তাঁর দাবি, 'দিঘার জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।'

হকারদের অস্থায়ী পরিকাঠামো তৈরি করে দেওয়ার নির্দেশ

হকারদের অস্থায়ী পরিকাঠামো তৈরি করে দেওয়ার নির্দেশ

এদিন মমতা বলেন, "জলের তোড়ে বোল্ডারগুলো স্থানচ্যুত হয়েছে। দু'পাড়ের বসার জায়গাও ভেঙে গিয়েছে। এগুলি দ্রুত মেরামত করতে হবে। সমুদ্রের পাড় বরাবর প্রচুর দোকান ছিল। ডাব বিক্রেতারা বসতেন। সব ভেসে গিয়েছে।" দ্রুত সেই সমস্ত হকারদের অস্থায়ী পরিকাঠামো তৈরি করে দেওয়ার কথাও জানান এদিন। তিনি জানান, দিঘায় যে সেতু ভেঙেছে তা তৈরি করে দেবে রাজ্য। তবে বিশ্ব বাংলা পার্কের মতো এলাকাগুলির পুনর্গঠনের দায়িত্ব নিতে হবে বেসরকারি সংস্থাগুলিকে। উল্লেখ্য, বুধবার দুপুরে নবান্ন থেকে বিভিন্ন দপ্তরের সচিব এবং অন্যান্য প্রশাসনিক কর্তাদের নিয়ে ভারচুয়াল বৈঠক সারলেন তিনি। দিঘা, মন্দারমনি-সহ উপকূল এলাকায় সমুদ্র বরাবর যে ভাঙন হয়েছে তা বাড়তি যত্ন নিয়ে গড়ার পরামর্শ মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "সমুদ্রের উপর অত্যাচার করলে সমুদ্রও ক্ষমা করবে না।" পাশপাশি, দিঘা পুনগর্ঠনের বাড়তি দায়িত্ব দিয়েছেন সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে। সেই কাজে তদারকি করবেন মুখ্যসচিব। এতদিন পদে থাকার দরুন এই দায়িত্ব সামলাচ্ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার সেই কাজ করবেন হরিকৃষ্ণ দ্বিবেদী।

ব্রিজ না হওয়াতেও ক্ষোভ

ব্রিজ না হওয়াতেও ক্ষোভ

সমুদ্রের গা ঘেষে মেরিন ড্রাইভ তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পরেই এই রাস্তা তৈরির কথা বলা হয়। এই রাস্তা তৈরি হলে খুব দ্রুত সমুদ্রের গা ঘেষে একেবারে চোখের পলকে পৌঁছে যাওয়া যাবে দিঘা থেকে মন্দারমনি। কিন্তু সেখানে একটা ব্রিজ তৈরির কাজ দীর্ঘদিন ধরে আটকে। কেন তা আটকে তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন মমতা। কতদিন আর সেটি করতে লাগবে প্রশ্ন তোলেন এদিন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+