শহিদ দিবসে যাচ্ছেন না মমতা! তৃণমূলের নন্দীগ্রাম কর্মসূচি নিয়ে জল্পনা

তৃণমূল কংগ্রেসের (trinamool congress) নন্দীগ্রাম কর্মসূচিতে বড় রদবদল। সাতই জানুয়ারি নন্দীগ্রামে শহিদ দিবসে জনসভা করার কথা ছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)। কিন্তু নন্দীগ্র

তৃণমূল কংগ্রেসের (trinamool congress) নন্দীগ্রাম কর্মসূচিতে বড় রদবদল। সাতই জানুয়ারি নন্দীগ্রামে শহিদ দিবসে জনসভা করার কথা ছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)। কিন্তু নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু সুফিয়ান জানিয়েছেন, এইসভায় যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

৭ জানুয়ারি মমতার নন্দীগ্রাম সফর নির্দিষ্ট ছিল

৭ জানুয়ারি মমতার নন্দীগ্রাম সফর নির্দিষ্ট ছিল

গত বুধবার কাঁথি সভা করে সৌগত রায়, ফিরহাদ হাকিমরা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন। কটাক্ষ করে তাঁরা বলেন, যাঁরা মুখে স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের কথা বলে, তাঁরাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দলে নাম লিখিয়েছে। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলালে মেদিনীপুরের মানুষ ক্ষমা করবেন না বলেও দাবি করেছিলেন তাঁরা। সৌগত রায়কে বলতে শোনা গিয়েছিল কাঁথি কোনও পরিবারের জমিদারি নয়। কেউ তৃণমূল ছেড়ে গেলে কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে নন্দীগ্রামের আন্দোলন হত না বলেও মন্তব্য করেছিলেন সৌগত রায়। এরপরেই জানা গিয়েছিল ৭ জানুয়ারি শহিদ দিবসে নন্দীগ্রাম যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম সফর ঘোষণায় অনেকেই মনে করেছিলেন, শুভেন্দু অধিকারীর গড় থেকেই বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অখিল গিরি বলেছিলেন, নন্দীগ্রামের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দীর্ঘ দিনের। ওই দিনটিকে তিনি বেছে নিয়েছেন, আন্দোলনকারীদের স্মৃতির প্রতি সম্মান জানাতে। তবে বিগত কয়েক বছরে শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যাননি।

যাচ্ছেন না মমতা, যাবেন সুব্রত বক্সি

যাচ্ছেন না মমতা, যাবেন সুব্রত বক্সি

এদিন সকালে জানা যায়, সাতই জানুয়ারি নন্দীগ্রামের সভায় যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু সুফিয়ান জানিয়েছেন, এই সভায় অংশ নেবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ অন্যরা। পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় কবে নন্দীগ্রাম যাবেন তা অবশ্য এখনও ঠিক হয়নি।

৮ জানুয়ারি নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু

৮ জানুয়ারি নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাতই জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কর্মসূচি জানার পরেই কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। তারপরেই তিনি ঘোষণা করেন, ৮ জানুয়ারি সেখানে সভা করবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে যাওয়া প্রসঙ্গ নিয়ে তিনি বলেছিলেন, নন্দীগ্রাম ভারতের মধ্যেই একটা জায়গা। তিনি সেখানে যেতেই পারেন, তবে তারজন্য তাঁকে বহিরাগত বলবেন না।

২০০৭-এর ৭ জানুয়ারি ৩ জনের মৃত্যু

২০০৭-এর ৭ জানুয়ারি ৩ জনের মৃত্যু

প্রসঙ্গত উল্লেখ্য ২০০৭ সালের ৭ জানুয়ারি নন্দীগ্রামে ৩ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছিল। তারপর থেকেই এই দিনটিকে স্মরণ করে অনুষ্ঠান করেন শুভেন্দু অধিকারী। এবারও ৭ জানুয়ারি শহিদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেও পরের দিন সেখানে সভা করবেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+