অগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক, জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক,নবান্নে জানালেন মমতা

অগস্টে মাধ্যমিক দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক, জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক, জানালেন মমতা। তিন ঘন্টার পরীক্ষা হবে দেড় ঘন্টায়।

গত বছর অতিমারির শুরুতেও অনিশ্চয়তা তৈরি হয়েছিল পরীক্ষা নিয়ে। পরীক্ষা হয় পরে। এ বারও সেই ঘটনারই পুনরাবৃত্তি। কারণ ফিরে এসেছে করোনার ভয়াল রূপ। মাঝে কিছু দিন স্কুল খোলা গেলেও, আবার সব বন্ধ।

অনলাইনেই চলছে পঠন-পাঠন। এরই মধ্যে পরীক্ষা নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে পরীকক্ষার দিন-ক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী। আজ, বৃহস্পতিবার নবান্ন থেকে সেই ঘোষণা করলেন তিনি।

পরীক্ষা নিয়ে কি জানালেন মমতা

পরীক্ষা নিয়ে কি জানালেন মমতা

কোভিড-কালে দেরিতে হলেও হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার নজিরবিহীনভাবে প্রথমে হবে উচ্চমাধ্যমিক ও পরে মাধ্যমিক। জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা হবে অগস্টের দ্বিতীয় সপ্তাহে অত্যাবশ্যক বিষয়গুলির পরীক্ষা নেবে বোর্ড। আবশ্যিক ১২ টি বিষয়ের পরীক্ষা হবে। ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে না। ৩ ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। সব মিলিয়ে মোট ১৬ দিন পরীক্ষা হবে। দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম বোর্ডের পরীক্ষার দিন ঘোষণা হল। স্যানিটাইজেশন ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়া হবে।

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই পরীক্ষা হবে

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই পরীক্ষা হবে

কবে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা? কার্যত চিন্তার মধ্যে দিন কাটছে রাজ্যের কয়েক লক্ষ পড়ুয়া এবং অভিভাবকদের। এই অবস্থায় গত কয়েকদিন আগেই বৈঠক করলেও কবে ঠিক পরীক্ষা হবে তা নিশ্চিত করে কিছুই বলতে পারেণনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে তিনি জানিয়েছন, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই পরীক্ষা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নেবেন বলেও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, পরীক্ষা পর্ষদ নেয়। দফতর নয়। এইটি গাইডলাইন তৈরি করে মমতা বন্দ্যপাধ্যায়কে তা দেওয়া হবে এরপরেই পরীক্ষা নেওয়ার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সংক্রমণে পরীক্ষা নয়

সংক্রমণে পরীক্ষা নয়

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে ছিলেন যেভাবে করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে তাতে এখনই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক হচ্ছে না। অতিমারী পরিস্থিতি কেটে গেলেই দুই পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যেই একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে কি মাধ্যমিক-উচ্চমাধ্যমিকও বাতিল হতে চলেছে, এমন গুঞ্জনও চতুর্দিকে শোনা যাচ্ছে। তবে সেই জল্পনায় জল ঢাললেন শিক্ষামন্ত্রী। কোনওভাবেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল হবে না বলেই জানিয়ে দিলেন ব্রাত্য বসু। তবে পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বলেই জানিয়ে ছিলেন শিক্ষামন্ত্রী।

অবশেষে সিদ্ধান্ত জানালেণ মমতা

অবশেষে সিদ্ধান্ত জানালেণ মমতা

মুখ্যমন্ত্রী জানিয়েছেন এ বছর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ১২ লক্ষের কিছু বেশি। মাধ্যমিকে আবশ্যিক বিষয় আছে ৭টি। এই আবশ্যিক বিষয়গুলির পরীক্ষায় নেওয়া হবে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষায়। ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা এ বছর নেওয়া হবে না। ওই বিষয়গুলির নম্বর নিজ নিজ স্কুল দেবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাস ঘোষণা হলেও তারিখ ঘোষণা সংসদ এবং পর্ষদের উপরেই ছেড়ে দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+