ফের টানা ছুটি রাজ্য সরকারিকর্মীদের! শিলিগুড়িতে মমতা দিলেন খুশির খবর

রাজ্য সরকারিকর্মীদের জন্য আরও বাড়তি ছুটি ঘোষণা করল সরকার। সোমবার বিজয়া সম্মিলনীতে অংশ নিয়ে মমতা বলেন, কালীপুজো ও ছটপুজোর জন্য বাড়তি ছুটি দেওয়া হবে।

রাজ্য সরকারিকর্মীদের জন্য আরও বাড়তি ছুটি ঘোষণা করল সরকার। সোমবার বিজয়া সম্মিলনীতে অংশ নিয়ে মমতা বলেন, কালীপুজো ও ছটপুজোর জন্য বাড়তি ছুটি দেওয়া হবে। যেহেতু রবিবার পড়েছে কালীপুজো ও ছটপুজো। তাই পরদিন সোমবার ছুটি ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অ্যাডিশনাল হলিডে

অ্যাডিশনাল হলিডে

মুখ্যমন্ত্রী চান না, রবিবার উৎসব পড়ায় ছুটি মার খাক সরকারি কর্মীদের জন্য। মুখ্যমন্ত্রী জানান, বুধবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এই ছুটি নিয়ে। অ্যাডিশনাল হলিডে দেওয়া হয়েছে। কালীপুজো ও ছটপুজোর জন্য ছুটি বরাদ্দ করা হয়েছে।

২৭ অক্টোবর থেকে টানা চারদিন ছুটি

২৭ অক্টোবর থেকে টানা চারদিন ছুটি

উল্লেখ্য, পুজোর টানা ১৪ দিন ছুটির পর গত কয়েকদিন আগেই সমস্ত সরকারি দফতর খুলেছে। আবার ২৭ অক্টোবর থেকে টানা চারদিন ছুটি। শনি, রবি এবং কালীপুজোর ছুটি মিলিয়ে লম্বা একটা ছুটি পেয়ে গিয়েছে। ফের ৩১ অক্টোবর খুলবে সরকারি দফতর।

টানা তিনদিন ছুটি পরের সপ্তাহে

টানা তিনদিন ছুটি পরের সপ্তাহে

এরপর পরের সপ্তাহে আবার শনি, রবি, সোমবার টানা তিনদিন ছুটি। বিরোধী সরকারের এই ছুটি ঘোষণাকে কটাক্ষ করতে ছাড়েননি। অভিযোগ, সরকারি কর্মীদের প্রাপ্য আর্থিক সুযোগ থেকে বঞ্চিত করে এখন ছুটি দিয়ে সেই ক্ষতিপূরণ করার পরিকল্পনা নিয়েছে।

আমরা আপনাদের পাহারাদার

আমরা আপনাদের পাহারাদার

এদিন ফের একবার শিলিগুড়িতে এনআরসি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভয় দেন সকলকে। বলেন, আতঙ্কে থাকবেন না, নিশ্চিন্তে থাকুন। বাংলায় এনআরসি হবে না। কাউকে যেতে হবে না বাংলা থেকে। ভোটাধিকার থাকা মানেই আপনারা নাগরিক, আমরা আপনাদের পাহারাদার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+