পুজোর আগেই হাতে টাকা পাবেন গৃহিনীরা, তৃতীয়বার ক্ষমতায় এসে দুয়ারে সরকারের দিন ঘোষণা মমতার
পুজোর আগেই হাতে টাকা পাবেন গৃহিনীরা, তৃতীয়বার ক্ষমতায় এসে দুয়ারে সরকারের দিন ঘোষণা মমতার
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর দুয়ারে সরকারের প্রথম দিন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ তারিখ থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ মাস জেলায় জেলায় চলবে এই কর্মসূচি। একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার দিনও ঘোষণা করেছেন তিনি। ১ সেপ্টেম্বর থেকেই নিজের নিজের অ্যাকাউন্টে টাকা পাবেন বাংলার গৃহিনীরা। প্রসঙ্গত উল্লেখ্য এই প্রকল্প চালু করার প্রতিশ্রুতি ভোটের আগেই দিয়েছিলেন তিনি।

১৬ অগাস্ট থেকে দুয়ারে সরকার
একুশের ভোটে যােক বলে মমতার মাস্টার স্ট্রোক ছিল দুয়ারে সরকার। বিজেপির অর্ধেক ভোট প্রায় এক ঝটকায় কমিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তখনই জানিয়েছিলেন ক্ষমতা. এলে আবার দুয়ারে সরকার করবেন। সেই প্রতিশ্রুতি পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন আগামী ১৬ অগাস্ট থেকে ফের রাজ্যে শুরু হবে দুয়ারে সরকার। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তাঁরা। স্বাস্থ্যসাথীর জন্যেও আবেদন করতে পারবেন সকলে।

সেপ্টেম্বরেই লক্ষ্মীর ভান্ডর টাকা
নির্বাচনী প্রচারের সময় লক্ষ্মীর ভাণ্ড প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে বলা হয়েছিল ৫০০ টাকা করে বাড়ির গৃহিনীদের দেওয়া হবে। সেটা পূরণ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঘোষণা করেছেন আগামী সেপ্টেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডর টাকা হাতে পেতে শুরু করবেন গৃহিনীরা। পুজোর আগে বাড়ির গৃহিনীদের হাত খরচের টাকা দিয়ে আবার মন জয় করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

খেলা হবে দিবস
শহিদ দিবসের মঞ্চ থেকেই খেলা হবে দিবস ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বৃহস্পতিবার আবার তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করে সরকারি ভাবে ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালনের কথা ঘোষণা করলেন। প্রতিবছরইএই দিনটি খেলা হবে দিবস বলে উদযাপন করা হবে। এদিন েজলায় জেলায় ক্লাবগুলিতে ১ লক্ষ ফুটবল দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বালি, কয়লা চুরি রুখতে বার্তা
একুশের ভোটের আগে থেকেই বালিচুরি এবং কয়লা পাচার নিয়ে তৎপর হয়েছিল কেন্দ্র। এবার এই নিয়ে কড়া সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লাচুরি বালিচুরি রুখতে তৎপর হয়েছে মমতা সরকারও। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কড়া নির্দেশ দিয়ে বলেছেন বালি, পাথর, কয়লা এসব প্রাকৃতিক সম্পদ। চুরি করা যাবে না। কোথাও এমন ঘটনা ঘটলে জানানোর কথা বলেছেন তিনি। উপযুক্ত প্রমাণ দেখে শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications