১৫ জুন বাড়ল রাজ্যের কড়া বিধিনিষেধ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
১৫ জুন বাড়ল রাজ্যের কড়া বিধিনিষেধ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
আরও বাড়ল রাজ্যে বিধিনিষেধ। ১৫ জুন পর্যন্ত বহাল থাকবে কার্যত লকডাউন। তবে চটশিল্পে কর্মীদের উপস্থিতিতে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ৩০ শতাংশ উপস্থিতি থেকে বাড়িেয় ৪০ শতাংশ করার অনুমতি দেওয়া হয়েছে। নির্মাণ শিল্পেও অনুমতি দেওয়া হয়েছে। তবে কর্মীদের টিকাকরণ করিয়ে কাজ করাতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সংক্রমণ কমছে
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই ভাল। হাসপাতালে বেড মিলছে। অক্সিজেনের চাহিদাও অনেকটা কমেছে। তবে এখনও নিশ্চিন্ত হওয়ার সময় নয়। করোনা বিধি মেনে কাজ করতে হবে। সতর্ক হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। রাশ আলগা করা যাবে না। নইলে ফের সংক্রমণ বাড়তে পারে।

বাড়ল লকডাউন
আগামী ৩০ মে প্রথম দফার লকডাউন বা কড়া বিধিনিষেধ শেষ হওয়ার কথা রাজ্যে। তার আগে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যে কড়া বিধিনিষেধের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১৫ জুন পর্যন্ত রাজ্যে বহাল থাকবে কড়া বিধিনিষেধ। কেবল জুট শিল্পে কর্মীদের উপস্থিতি ৩০ থেকে ৪০ শতাংশ করার অনুমতি দেওয়া হয়েছে। আর কোনওক্ষেত্রে কোনও ছাড় ঘোষণা করা হয়নি। সবটাই বহাল থাকবে। নির্মাণ শিল্পের ক্ষেত্রে কাজ করানো যেতে পারে তবে শ্রমিকদের টিকাকরণ করিয়ে নিতে হবে।

করোনা নিয়ন্ত্রণে লকডাউন
ইদের পরেই রাজ্যে লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার। লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। দোকান বাজার খোলার সময়সীমাও বেধে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে সবরকম গণপরিবহণ। কেবল মাত্র মেডিকেল ট্যাক্সি চলাচল করতে পারবে। সব রকম জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

জুলাই মাসে উচ্চমাধ্যমিক
করোনা পরিস্থিতির কারণে জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। হোম সেন্টারে অর্থাৎ নিজের নিজের স্কুলে পরীক্ষা দিতে পারবেন ছাত্রছাত্রীরা। ৩ ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টা পরীক্ষা হবে। কেবল মাত্র মূল বিষয়ের পরীক্ষা হবে। ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে না। মাধ্যমিক পরীক্ষা হবে অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে।












Click it and Unblock the Notifications