সমীক্ষার আড়ালে এনআরসি করা হচ্ছে! কল্যাণী এইমসের বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা, এল পাল্টা জবাবও

সমীক্ষার নামে আড়ালে-আবডালে এনআরসির কাজ চলছে? অন্তত অভিযোগ তেমনই। কল্যাণী এইমসের বিরুদ্ধে মানসিক স্বাস্থ্য সমীক্ষার আড়ালে এনআরসি (NRC) করার অভিযোগ তুলেছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগকে যদিও কল্যাণী এইমস কর্তৃপক্ষ উড়িয়ে দিয়ে এটিকে রুটিন সমীক্ষা বলে দাবি করেছে। নির্বাচন কমিশনের এসআইআর (SIR) নিয়ে যখন জল্পনা চলছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক অভিযোগ রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

এদিন সোমবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কল্যাণী এইমসকে রাজ্য সরকার অনেক সাহায্য করেছে। কিন্তু উদ্বোধনের সময় রাজ্যকে জানানো হয়নি। অন্যদিকে মেন্টাল হেলথের নামে পরোক্ষভাবে এনআরসি-র জন্য সমীক্ষা চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, "কোনও সংস্থা যদি আপনাদের কাছে সার্ভে করতে যায়, তাহলে রাজ্য সরকারের কাছে জেনে নেবেন।"

তিনি আরও যোগ করেন, রাজ্য সরকার যখন কোনও সমীক্ষা করবে, তখন তা স্পষ্ট করে জানিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এইমসের উদ্দেশে বলেন, "কল্যাণী এইমসকে বলব ভালো করে কাজ করুন। রোগীদের সুস্থ করুন। আমরা আপনাদের সাহায্য করেছি। আরও সাহায্য করব। দয়া করে এই খেলাটা খেলবেন না। রাজ্যের নিজের মেন্টাল হেলথ বিভাগ আছে। এটা আপনাদের কাজ নয়।"

মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকেও সতর্ক করে দিয়েছেন যে, বিভিন্ন এজেন্সি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার নামে সমীক্ষা চালাচ্ছে। তিনি বলেন, "অনেক এজেন্সি, অনেক সংস্থার নাম করে বাড়ি বাড়ি সমীক্ষা করছে ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ দেবে বলে। কাজেই সতর্ক থাকুন। সজাগ থাকুন। রাজ্য সরকারি আধিকারিক ছাড়া কাউকে কোনও তথ্য দেবেন না।"

মুখ্যমন্ত্রী মমতা, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতানেত্রী এর আগে বহুবার অভিযোগ করেছেন যে এসআইআর আসলে এনআরসি এবং সিএএ (CAA)-এরই ভিন্ন রূপ। তাঁদের মতে, এর মাধ্যমে ইচ্ছাকৃতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে এবং নির্বাচন কমিশন বিজেপি সরকারের নির্দেশেই কাজ করছে।

যদিও কল্যাণী এইমসের এক আধিকারিক মুখ্যমন্ত্রীর অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এই মানসিক স্বাস্থ্য সমীক্ষা একটি রুটিনমাফিক কাজ এবং এর সঙ্গে এনআরসির কোনও সম্পর্ক নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+