বিজেপির মোকাবিলায় ২ হাতিয়ার, অস্ত্রে শান মমতার
বিজেপির মোকাবিলায় ২ হাতিয়ার, অস্ত্রে শান মমতার
বিজেপির মোকাবিলার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বও বন্ধ করতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে লোকসভা নির্বাটনে তৃণমূলকে ধাক্কা খেতে হয়েছে বলেও মনে করেন অনেকেই। রাজ্যসভায় প্রার্থী ঘোষণার মাধ্যমে তা আরও একবার মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরনোদের গুরুত্ব দিদির
পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫ টি আসন খালি হচ্ছে। যার মধ্যে সরাসরি ৪ জনকে নির্বাচিত করতে পারবে তৃণমূল। অনেকের নাম নিয়ে জল্পনা তৈরি হলেও, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন মৌসম বেনজির নূর, অর্পিত ঘোষ, দীনেশ ত্রিবেদী এবং সুব্রত বক্সিকে।

দুই জেলার ২ সভানেত্রীকে মনোনয়ন
দুই জেলার দুই সভানেত্রীকে মনোনয়ন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন হলেন দক্ষিণ দিনাজপুরের অর্পিতা ঘোষ এবং মালদহের মৌসম বেনজির নূর। তাঁরা দুজনেই যথাক্রমে বালুরঘাট এবং উত্তর মালদহ আসন থেকে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন। দুই নেত্রীর পরাজয়ে দুঃখ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির মোকাবিলায় ২ হাতিয়ার
রাজ্যসভায় বিজেপির মোকাবিলায় তৃণমূলের ২ হাতিয়ার সহতে যাচ্ছেন দক্ষিণ দিনাজপুর থেকে অর্পিতা ঘোষ এবং মালদহ থেকে মৌসম বেনজির নূর। এবার উত্তরবঙ্গ থেকে লোকসভায় ভাল ফল করতে পারেনি তৃণমূল। তাই দুই নেত্রীকে রাজ্যসভায় পাঠিয়ে বিধানসভার আগে বিজেপির মোকাবিলা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

খুশি মৌসম
মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে খুশি মৌসম বেনজির নূর। এর আগে তিনি কংগ্রেস সাংসদ ছিলেন। রাজ্য তথা মালদহের রাজনীতিতে তিনি মুসলিম সম্প্রদায়ের কাছে পরিচিত মুখ। তাকেই কাজে লাগাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই সুযোগকে কাজে লাগাতে চান মৌসম। তিনি বলেছেন, রাজ্যের উন্নয়নে এই সুযোগ কাজে লাগাতে চান তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications