আসানসোলে রাজকীয় অভ্যর্থনা মন্ত্রী মলয় ঘটককে, উন্নয়নের বার্তা শহরে ফিরেই

আসানসোলে রাজকীয় অভ্যর্থনা মন্ত্রী মলয় ঘটককে, উন্নয়নের বার্তা শহরে ফিরেই

শহরে ঢুকতেই গ্র্যান্ড অভ্যর্থনা জানানো হল মন্ত্রী মলয় ঘটককে। বাজি ফাটিয়ে, আবির খেলে, মিষ্টি মুখের মাধ্যমে তাঁকে অভ্যর্থনায় মেতে ওঠেন তৃণমূল সমর্থকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টানা তিনবার সরকার গঠন করল তৃণমূল। তিনবারেই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক।

আসানসোলে রাজকীয় অভ্যর্থনা মন্ত্রী মলয় ঘটককে, উন্নয়নের বার্তা শহরে ফিরেই

তিনি কৃষি, আইন, শ্রম, পিএইচইর মত গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন। এবার তাঁকে দেওয়া হল আইন ও পূর্ত দফতরের দায়িত্ব। আইন দফতরের দায়িত্বে তিনি আগেও ছিলেন। এবার প্রথম পূর্ত দফতর। বহু রাস্তা, সেতু নির্মাণের কাজ করতে হবে। সামনেই বর্ষাকাল তাই সেতু বা রাস্তার মেরামতির কাজ নিয়ম অনুযায়ী ধারাবাহিকভাবেই হবে।

তিনি জানান, কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে বাংলাতেও। করোনার মোকাবিলা করেই উন্নয়নের গতি বজায় রাখতে হবে আমাদের। থামলে চলবে না। তিনি আরও বলেন, এর আগে পূর্ত দফতর যে কাজ করেছে আমার কাজ হল সেই উন্নয়নের ধারাবাহিকতাকে আরও উন্নত করা।

তাঁর কথায়, আসানসোলের জন্য অনেক পরিকল্পনা রয়েছে। অতীতে নতুন জেলা পেয়েছে পশ্চিম বর্ধমান, জেলা হাসপাতাল হয়েছে, জেলা আদালত হয়েছে. সিবিআই আদালত হয়েছে তেমনই নতুন তৃতীয় মা মাটি সরকার আসানসোলকে ঢেলে সাজাবে বলে তিনি আশ্বাস দেন। সেইসঙ্গে কোভিড মোকাবিলা নিয়েও গুরুত্বপূর্ণ দিশা দেন তিনি।

বার্নপুরে ইস্কো কারখানার সঙ্গে রাজ্যের যৌথ উদ্যোগে কোভিড হাসপাতাল হবে, জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট হবে ও ইএসআই হাসপাতালের নার্সিং কলেজকে সেফ হোম করা হবে বলে জানালেন মন্ত্রী। মলয় ঘটক বলেন, দিদি আমার ওপর আবার যে বিশ্বাস ও আস্থা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে তা আমি যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+