রবিবারের বিকেলে মাহেশের রথযাত্রা, উপস্থিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বেচারাম মান্না
ঐতিহ্যের মাহেশের রথের চাকা গড়ালো রবিবার বিকেলে। কাকভোর থেকেই অগণিত ভক্ত মাহেশের মন্দিরে এসেছিলেন। যত সময় এগিয়েছে, তত সেই ভিড় বেড়েছে। এদিন বিকেল চারটের পর মাহেশের রথ জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এই রতযাত্রা উৎসবে সামিল হয়েছিলেন। প্রতি বছরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাহেশের রথযাত্রায় উপস্থিত থাকেন। এবারও তিনি লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন।

মাহেশের রথযাত্রা উৎসব রাজ্যের এক প্রাচীনতম বলে জানা যায়। পুরীর পরেই এই মাহেশের রথযাত্রা উৎসব। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই রথযাত্রাকে ঘিরে। মাহেশ এসে কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বেচারাম মান্না?
মানুষ আর জগন্নাথ দেবের আশীর্বাদ রয়েছে তাঁর সঙ্গে৷ সে কারণে ২০০৯ সাল থেকে শ্রীরামপুর কেন্দ্র থেকে তিনি জিতে আসছেন। তিনি বলেন, " আমি প্রত্যেক বছর এখানে আসি। জগন্নাথ দেবের আশীর্বাদ বলেই তো ২০০৯ সাল থেকে শ্রীরামপুরে রয়েছি৷" উৎসবের দিনেও রাজনৈতিক খোঁচা দিতে ছাড়েননি কল্যাণ। তিনি বলেন, আমরা তো ছোট থেকে জগন্নাথ দেবের কথা বলি৷ গুজরাটের লোকেরা তো সবে জগন্নাথ দেব বলতে শুরু করেছে।"
রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন " তিনি প্রত্যেক বছর মাহেশের রথযাত্রা উৎসবে উপস্থিত হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই জগন্নাথ দেব ধাম আবার নতুন করে সেজে উঠেছে৷ ফলে বহু মানুষ রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেছে।"
লক্ষাধিক মানুষ প্রতিবার এই মাহেশের রথযাত্রায় অংশ নেন। এবার সেই সংখ্যা আরও বাড়বে। এই কথা মনে করা হচ্ছে৷ বিকেল চারটের পর রীতি মেনেই রথের যাত্রা শুরু হয়৷ এলাকায় কড়া নজর প্রশাসনের।












Click it and Unblock the Notifications