Madhyamik Result: বিহার থেকে এসে বাংলায় পড়াশোনা, নজির মাধ্যমিকে অষ্টম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পুষ্পকের
Madhyamik 2025 Result: প্রতিবারের মতো মাধ্যমিক পরীক্ষার ফলাফলে জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। মেধা তালিকায় অর্থাৎ প্রথম দশ স্থানাধিকারীর মধ্যে দুই জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। অষ্টম স্থান অর্জন করেছে পুষ্পক রত্নম। ৭০০ তে ৬৮৮ নম্বর পেয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র হলেও তাঁর বাড়ি বিহারে। বিহারের নালন্দার বাসিন্দা পুষ্পক। বিহার থেকে বাংলায় পড়াশোনা করতে এসে একেবারে মেধা তালিকায় নাম তুলে নজর কাড়ল পুষ্পক।
এদিন পুষ্পক জানায়, "ভালো নম্বর পাবো আশা করেছিলাম, কিন্তু মেধা তালিকায় স্থান হবে আশা করিনি। মেডিক্যাল নিয়ে পড়াশোনা করছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেই। আগামিদিনে মেডিক্যাল লাইন নিয়েই এগোনোর ইচ্ছে রয়েছে।" এত ভালো রেজাল্টে পরিবারের সকলের পাশাপাশি শিক্ষকদের কৃতিত্ব অর্পণ করল পুষ্পক। তাঁর কথায়, "শিক্ষকরা যেভাবে পড়ান, ওনারা যেভাবে পাশে থাকেন, খাতা দেখেন যেভাবে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সকলের অবদান রয়েছে।"

রামকৃষ্ণ মিশনের নিয়মানুবর্তিতা মেনে রুটিন অনুযায়ী পড়াশোনা করত পুষ্পক। রাত ১১টা পর্যন্ত নাইট স্টাডি করত। স্কুলের পাশাপাশি নিজেও ৬ ঘণ্টা পড়াশোনা করতেন পুষ্পক। অঙ্ক প্রিয় বিষয় ছিল তাঁর। পড়ে ভালো লাগত জীবনবিজ্ঞানও। তবে মেডিক্যালেই বরাবর ইচ্ছে ছিল এগোনোর। অবসর সময়ে ক্রিকেট ভালো লাগে বলে জানায় পুষ্পক। পাশাপাশি গল্প পড়তে ও সিনেমা দেখাও পছন্দের। বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে তাঁর। ছেলের রেজাল্ট শুনে খুশি মা বাবাও।
বিহারের বাসিন্দা হলেও বাংলায় সাবলীল পুষ্পক। সে পড়াশোনাও করেছে বাংলা ভাষাতেই। কিন্তু বিহার থেকে কেন বাংলায়? উত্তরে পুষ্পক বলেন, এর আগে ১৯৯৮ ও ২০১৪ সালে তার দুই দাদা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকেই উত্তীর্ণ হন। আত্মীয়দের পরামর্শে তাঁকেও এই স্কুলে ভর্তি করা হয়। পঞ্চম শ্রেণী থেকে সে এই বিদ্যালয়ের পড়ুয়া।
কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দাও করে পুষ্পক। গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা ঘটে গিয়েছে। ২৬ জনের প্রাণ চলে গিয়েছে তাতে। সেনিয়ে মাধ্যমিকে অষ্টম স্থানাধিকারী পুষ্পক জানান, "ওখানে জঙ্গি হামলা হয়েছে। নিরীহভাবে হত্যা করা হয়েছে মানুষদের। রাজনীতিতে আগ্রহ নেই। তবে জঙ্গিদের যত দ্রুত সম্ভব এখান থেকে বিদায় করতে হবে।" এদিকে মাধ্যমিকে পঞ্চম স্থানে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সোমতীর্থ করণ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১।
প্রসঙ্গত, শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। তাতে রাজ্যের মেধা তালিকায় রয়েছেন মোট ৬৬ জন। সকাল ৯টা নাগাদ ফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। চলতি বছরে মাধ্যমিকে পাশের হার বেড়ে হয়েছে ৮৬.৫৬ শতাংশ।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications