মাধ্যমিকের ফলপ্রকাশ ২০২১: এবছর ইতিহাস গড়ে ১০০ শতাংশ পাশ

এদিন নির্দিষ্ট সময়ই পর্ষদের তরফে সকাল ৯ টা নাগাদ প্রেস কন্ফারেন্স করে ফল ঘোষিত হল মাধ্যমিকের। করোনা আবহে এই মাধ্যমিক পরীক্ষার ঘরানা এবছর অন্যান্য বছরের মতো ছিল না। মেধা তালিকা এবছর প্রকাশিত না হলেও, পর্ষদ পাশের হার জানিয়েছে। আর তাতেই ইতিহাস গড়ে প্রথমবার ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে মাধ্যমিকে।

ব্যাতিক্রমী মাধ্যমিক

ব্যাতিক্রমী মাধ্যমিক

কোনও পরীক্ষা ছাড়াই করোনার আবহে এবছর মাধ্যমিকে ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে বলে জানা গিয়েছে। কার্যত মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। উল্লেখ্য, পরীক্ষা আয়োজনের সময় দেশে করোনার দ্বিতীয় স্রোত আসতে শুরু করে। ফলে পরীক্ষা বাতিল হয়। তবে শুরু হয় মেধার মূল্যায়ন। এরপর এদিন মাধ্যমিকের ফল ঘোষণা করেই জানানো হয়েছে যে এবছর ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে

ফল জানা যাবে কোথা থেকে?

ফল জানা যাবে কোথা থেকে?

পর্ষদ এদিন জানিয়েছে সকাল ১০ টা থেকে বিভিন্ন অ্যাপে ফলাফল জানা যাবে। যে সমস্ত ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল জানা যাবে তার ঠিকানা-www.wbbse.wb.gov.in , https://wbresults.nic.in, www.exametic.com । মার্কশিট সংগ্রহ করতে স্কুলে গিয়েও এবছর মানতে হবে কোভিড বিধি। যদি www.exametic.com এই ওয়েবসাইটটিতে আগেই রেজিস্টার করা থাকে পরীক্ষার্থীর নাম, তাহলে এসএমএসএই জানা যাবে মাধ্যমিকের ফলাফল।

পরিসংখ্যান

পরিসংখ্যান

পর্ষদ জানিয়েছে , চলতি বছরে মোট পরীক্ষার্থী ১০, ৭৯,৭৪৯ জন। ছাত্রদের তুলনায় এবার ছাত্রীদের সংখ্যাই বেশি। গতবছর যেখান পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ, সেখানে এবছর পাশের হার ১০০ শতাংশ। যা নিঃসন্দেহে একটি বড় ঘটনা বাংলার শিক্ষাজগতে। এবারে নবম ও দশম শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্টের হাত ধরে এই পরীক্ষার মূল্যায়ন হয়েছে।

নেই মেধাতালিকা, ফল পছন্দ না হলে কোন নিয়ম?

নেই মেধাতালিকা, ফল পছন্দ না হলে কোন নিয়ম?

প্রতিবারই মাধ্যমিকের ফল ঘোষণার অন্যতম বড় দিক হিসাবে থাকে মেধাতালিকার প্রকাশ। তবে এদিন পর্ষদের তরফে মেধা তালিকার প্রকাশ করা হয়নি। এদিকে, বলা হয়েছে, যে সমস্ত পরীক্ষার্থী নিজের পরীক্ষার ফলাফল নিয়ে সন্তুষ্ট নয়, তারা আবার পরীক্ষায় বসতে পারে।

মাধ্যমিক ২০২১ সর্বোচ্চ প্রাপ্ত নম্বর কতজন পেলেন?

মাধ্যমিক ২০২১ সর্বোচ্চ প্রাপ্ত নম্বর কতজন পেলেন?

এবছরের মাধ্যমিকে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর হল ৬৯৭ । এবছর রেকর্ড গড়ে মাধ্যমিকে ৭৯ জন প্রথম হয়েছে। প্রসঙ্গত ,সর্বোচ্চ প্রাপ্ত নম্বর এবারে ৭৯ জনের মার্কশিটে এসেছে। যা নিঃসন্দেহে বড় রেকর্ড বলে বিবেচিত হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+