'রৌদ্র বৃষ্টি' থেকে সুলভে মহার্ঘ জিনিস, শীঘ্র মিলবে রেশনেও

সস্তায় গরিব মানুষের হাতে ভালো জিনিস তুলে দিতে প্রথম সুলভ বিপণির উদ্বোধন হল খাদ্য ভবনে। দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক এর উদ্বোধন করেন। 'রৌদ্র বৃষ্টি' নামে ওই সুলভ বিপণি থেকে মিলবে ২২৮টি পণ্য। সুব্রতবাবু জানান, বাজারচলতি দামের থেকে ১০-১৫ শতাংশ কম দামে এখান থেকে জিনিস বিক্রি করা হবে। থাকছে গোবিন্দভোগ, বাঁশকাটি, বাসমতী, চামরমণি ইত্যাদি চাল, ভালো ঘি, টাঙ্গাইল শাড়ি, ধনেখালি শাড়ি, দার্জিলিং চা। ডাভ, লাক্স সাবান, সুগন্ধী দ্রব্যও পাওয়া যাবে 'রৌদ্র বৃষ্টি' থেকে।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, রেশন দোকানগুলিকে এত কম কমিশন দেওয়া হয় যে, অর্থ রোজগারের জন্য তারা অবৈধ উপায় অনুসরণ করে। তাই দামী পণ্য বিক্রি করলে এদের কমিশনের পরিমাণ বাড়বে। ফলে দুর্নীতি কমবে।
প্রসঙ্গত, বামফ্রন্টের আমলেও চাল-চিনি-কেরোসিনের বাইরে অন্যান্য পণ্য কিছুদিন সরবরাহ করা হয়েছিল রেশন দোকান থেকে। কিন্তু সেই ব্যবস্থা চলেনি। ভোটের আগে এমন জনমোহিনী প্রকল্প চালু করে নিঃসন্দেহে চমক দিল তৃণমূল সরকার।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications