Republic-PMARQ Exit Poll For WB: বিজেপি ২২, তৃণমূল ২০! বাংলার কোন আসনে কে জিতবেন? আভাস রিপাবলিক-পিমার্কের
Republic-PMARQ Exit Poll For WB: লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ জুন। তার আগে আজ বিভিন্ন এগজিট পোলের ফল সামনে আসতে শুরু করেছ।
রিপাবলিক-পিমার্কের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, বিজেপি বাংলায় জিতবে ২২টি আসন, অর্থাৎ চারটি আসন বাড়ছে ২০১৯ সালের তুলনায়। তৃণমূলের আসন ২২ থেকে কমে হতে পারে ২০।

এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি ৪২ শতাংশ, তৃণমূল ৪৪ শতাংশ, বামেরা ৪ শতাংশ, কংগ্রেস ৬ শতাংশ ও অন্যান্যরা ৪ শতাংশ ভোট পেতে পারে বলে আভাস মিলেছে। কোচবিহারে বিজেপির নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে বিজেপির মনোজ টিগ্গা, জলপাইগুড়িতে বিজেপির জয়ন্তকুমার রায় জিতবেন বলে সমীক্ষায় প্রকাশ।
দার্জিলিং কেন্দ্র থেকে ফের বিজেপির প্রার্থী রাজু বিস্তা সাংসদ হতে চলেছেন বলে এই বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে। রায়গঞ্জে বিজেপির কার্তিকচন্দ্র পাল, বালুরঘাটে বিজেপির ডা. সুকান্ত মজুমদার, মালদহ উত্তরে বিজেপির খগেন মুর্মুকে সম্ভাব্য জয়ী বলে উল্লেখ করা হয়েছে।
মালদহ দক্ষিণে তৃণমূল কংগ্রেসের শাহনওয়াজ আলি রাইহানকে সম্ভাব্য জয়ী বলে উল্লেখ করেছে রিপাবলিক-পিমার্ক। জঙ্গিপুর লোকসভা নির্বাচনে তৃণমূলের খলিলুর রহমান, মুর্শিদাবাদে তৃণমূলের আবু তাহের খানকে সম্ভাব্য জয়ী হিসেবে উল্লেখ করা হয়েছে এই সমীক্ষায়।
কৃষ্ণনগরে মহুয়া মৈত্র পরাজিত হবেন বলে আভাস মিলেছে এই বুথ ফেরত সমীক্ষায়। বিজেপির অমৃতা রায়কে সম্ভাব্য জয়ী বলে উল্লেখ করা হয়েছে। বনগাঁয় সম্ভাব্য জয়ী হিসেবে শান্তনু ঠাকুরকে দেখানো হয়েছে। ব্যারাকপুরে বিজেপির অর্জুন সিং জিতবেন বলে উল্লেখ।
সন্দেশখালি কাণ্ডের পরেও বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামকে সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হয়েছে। দমদম থেকে তৃণমূলের সৌগত রায়কে সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হয়েছে। জয়নগর থেকে তৃণমূলের প্রতিমা মণ্ডল জিতবেন বলে বুথ ফেরত সমীক্ষায় উল্লেখ।
যাদবপুর থেকে তৃণমূলের সায়নী ঘোষ জিততে চলেছেন বলে রিপাবলিক-পিমার্কের বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে। আরামবাগ থেকে বিজেপির অরূপকান্তি দিগরকে সম্ভাব্য জয়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তমলুক থেকে সম্ভাব্য জয়ী বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মথুরাপুরে তৃণমূলের বাপি হালদার জিততে চলেছেন বলেও সমীক্ষায় প্রকাশ।
কলকাতা উত্তর থেকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণ থেকে তৃণমূলের মালা রায়, হাওড়ায় তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ায় তৃণমূলের সাজদা আহমেদ, শ্রীরামপুরে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতবেন বলে সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে।
হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি লকেট চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, পুরুলিয়ায় বিজেপির জ্যোতির্ময় সিং মাহাত, মেদিনীপুরে বিজেপির অগ্নিমিত্রা পল, বীরভূমে তৃণমূলের শতাব্দী রায়, বোলপুরে তৃণমূলের অসিত কুমার মাল, বাঁকুড়ায় বিজেপির সুভাষ সরকারকে সম্ভাব্য জয়ী বলে দেখানো হয়েছে।
বর্ধমান-দুর্গাপুর থেকে বিজেপির দিলীপ ঘোষ, বর্ধমান পূর্বে তৃণমূলের শর্মিলা সরকার জিততে চলেছেন বলে জানানো হয়েছে। আসানসোলে বিজেপির সুরিন্দর সিং অহলুওয়ালিয়াকে সম্ভাব্য জয়ী বলে দেখানো হয়েছে। কাঁথিতে বিজেপির সৌমেন্দু অধিকারী, ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়, ঝাড়গ্রামে ডা. প্রণত টুডুকে সম্ভাব্য জয়ী বলে উল্লেখ করা হয়েছে এই সমীক্ষায়। রিপাবলিক দুটি সংস্থার সঙ্গে সমীক্ষা করেছে। তার একটিতে বহরমপুর আসনটি কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে জিততে পারে বলে জানানো হয়েছে। আবার বহরমপুরে তৃণমূলের জয়ের আভাসও রয়েছে যেখানে কংগ্রেসকে একটি আসন দেয়নি রিপাবলিক পিমার্কের সমীক্ষা। হিসেব অনুযায়ী রানাঘাটে, বারাসতে জিততে পারে তৃণমূল।












Click it and Unblock the Notifications