নোটবন্দি, জিএসটির মতো লকডাউন পরিকল্পনাহীন! রাজ্যের মানুষকে অপমান বিরোধীদের, বললেন পার্থ

ছিল করোনার সঙ্গে লড়াই। তবে তার সঙ্গে যুক্ত হয়েছে আম্ফান পরবর্তী পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নানা পদক্ষেপ সমালোচনায় সরব বিরোধীরা। তারই জবাব দিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ছিল করোনার সঙ্গে লড়াই। তবে তার সঙ্গে যুক্ত হয়েছে আম্ফান পরবর্তী পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নানা পদক্ষেপ সমালোচনায় সরব বিরোধীরা। তারই জবাব দিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে কটাক্ষ করে তিনি বলেন, বাংলার মানুষকেই অপমান করা হচ্ছে। একইসঙ্গে তিনি বলেন, লকডাউন পরিকল্পনাহীন।

১০০ বছরে কঠিন সংকট আসেনি

১০০ বছরে কঠিন সংকট আসেনি

পার্থ চট্টোপাধ্যায় বলেন, একটি করোনা অন্যদিকে আম্ফানের মোকাবিলা করছে রাজ্য। তাঁর দাবি ১০০ বছরে এমন পরিস্থিতি আসেনি। এই সংকটের সময়ে মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে কাজ করতে চান বলেও জানিয়েছেন তিনি।

বাংলার মানুষকে অপমান

বাংলার মানুষকে অপমান

পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, যাঁরা বিতর্ক তৈরি করছেন, তাঁরা বাংলার সাধারণ মানুষকে অপমান করছেন। তাঁর মতে দায়িত্বজ্ঞানহীন লোকেরাই সব সময় কথা বলেন।

দুর্দশার জন্য দায়ী কেন্দ্র

দুর্দশার জন্য দায়ী কেন্দ্র

পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, নোটবন্দি, জিএসটির মতো পরিকল্পনাহীন লকডাউন করা হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তা করা উচিত ছিল। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার জন্য কেন্দ্রের বিরুদ্ধে দায়িত্বজ্ঞাহীনতার অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি পরিযায়ীদের ফেরাতে কেন্দ্র রাজ্যগুলির সঙ্গে সমন্বয় করেনি বলেও অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+