নিম্নচাপের সরাসরি প্রভাব নেই, তবে সপ্তাহভর চলবে বৃষ্টি, কোন জেলায় কেমন প্রভাব, একনজরে আপডেট

মেঘলা আকাশ, থেকে থেকেই হালকা বৃষ্টি। আপাতত গত দুদিন ধরে এই হল কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলির আকাশের অবস্থা। সঙ্গে বইছে হাওয়া। ফলে বিকেলের পর থেকে কিছুটা স্বস্তির পরিবেশ ফিরেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় এই সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছে, নিম্নচাপের সরাসরি বড় কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না।

উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রধান প্রভাব পড়বে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। মঙ্গলবার এটি ওড়িশার গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ২২ অগাস্ট পর্যন্ত থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, মঙ্গলবার ও বুধবার কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।

মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার— এই পাঁচ জেলাতেই সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৫ শতাংশ। বুধবার শহরের তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+