মোদীর চালে কুপোকাত মমতা, নির্বাচনের আগে কেন্দ্রের নির্দেশিকা মেনেই 'কাজ' রাজ্যে

কিষান সম্মান নিধি প্রকল্পের জন্য তালিকা চূড়ান্ত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এজন্য রাজ্যের তরফে নোডাল অফিসার নিয়োগ করার কথা চিঠিতে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। সেইমতো রাজ্যের কৃষকদের তালিকা চূড়ান্ত করতে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করল কেন্দ্র।

রাজ্য সহযোগিতা করলেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা

রাজ্য সহযোগিতা করলেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা

মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে মমতাকে জানান, রাজ্য সহযোগিতা করলেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা। গত পরশু নবান্ন থেকে কিষান সম্মান নিধি প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, কৃষকদের জন্য রাজ্যের নিজস্ব প্রকল্প রয়েছে। তবুও কৃষকরা কিছু টাকা বেশি পাবেন, তাই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প চালু করতে কৃষিমন্ত্রকে চিঠি দেওয়া হয়েছে।

কিষান নিধি প্রকল্প চালু না হওয়া নিয়ে মোদীর আক্রমণ

কিষান নিধি প্রকল্প চালু না হওয়া নিয়ে মোদীর আক্রমণ

এর আগে পশ্চিমবঙ্গে কিষান নিধি প্রকল্প চালু না হওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার অভিযোগের আঙুল তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে। মাত্র কয়েক দিন আগে ভার্চুয়াল বৈঠক করে দেশের ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে পরের কিস্তির ১৮ হাজার কোটি টাকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর তিনি অভিযোগ করেন, সব রাজ্য টাকা পায়। শুধু পায় না বাংলা। রাজনৈতিক কারণে রাজ্যের কৃষক ভাইরা টাকা পাচ্ছেন না।'

রাজ্যের ২১ লক্ষ কৃষক কিষান নিধি যোজনা প্রকল্পে নাম লিখিয়েছেন

রাজ্যের ২১ লক্ষ কৃষক কিষান নিধি যোজনা প্রকল্পে নাম লিখিয়েছেন

ইতিমধ্যেই রাজ্যের ২১ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষান নিধি যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। এঁদের মধ্যে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেই তালিকা চূড়ান্ত করবে রাজ্য সরকার। নিয়মানুযায়ী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা কৃষকদের তালিকা ভেরিফিকেশন করার জন্য রাজ্যের কাছে পাঠাবে কেন্দ্রীয় সরকার। সেইমতো রাজ্য সরকার প্রাপকদের তালিকা চূড়ান্ত করে তা কেন্দ্রকে পাঠাবে।

মুখ্যমন্ত্রী সুর নরম করেন

মুখ্যমন্ত্রী সুর নরম করেন

এবিষয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগে ভেরিফিকেশনের জন্য তালিকা পাঠাক কেন্দ্রীয় সরকার। তার পর তা চূড়ান্ত করবে রাজ্য। বিধানসভা নির্বাচনের মুখে বিপুল সংখ্যক কৃষকের ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে কিষান সম্মান নিধি প্রকল্প এরাজ্যে চালু করতে মুখ্যমন্ত্রী সুর নরম করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+