দীর্ঘদিন পরে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা নামল হাজারে নিচে, রাজ্যের করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ১৬ হাজার
দীর্ঘদিন পরে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা নামল হাজারে নিচে, রাজ্যের করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ১৬ হাজার
চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা আরও কমল। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৪২৭। বুধবার তা হয়েছে ৫৩৮৪। গত ২৪ ঘন্টায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। বেড়েছে সুস্থতার হার। সোমবার ও মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল যথাক্রমে ৯৬.৯৮% এবং ৯৭.৪৭ %, সেখানে এদিন সুস্থতার হার ৯৭.৮৩%।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪, ৪২, ৮৩০
বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩৮৪ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪, ৪২, ৮৩০ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪, ৭০২ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪, ১১, ৫৭৩ জন। গত ২৪ ঘন্টায় ১০, ৫১২ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায়(২১৬৮)। তারপরেই রয়েছে কলকাতা (১,০৬৬)। এরপরেই রয়েছে হাওড়া (৭৩১) দক্ষিণ ২৪ পরগনা (৭০৪)।

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়, তারপর রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৫৪৭ (৫২৮) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৫৮ (৭৬), কোচবিহারে ২২২ (২৩৬) , দার্জিলিং ৩৭৯ (২৪৮), কালিম্পং ৩১ (২৭) , জলপাইগুড়ি ৩৩৪ (৪১১), উত্তর দিনাজপুরে ৭৪ (৫৯), দক্ষিণ দিনাজপুরে ৮১ ( ৪৪), মালদহ ৮৪ (৬১), মুর্শিদাবাদে ৫৬ (৫৫), নদিয়া ৩৬৩ (৩০৬), বীরভূম ৮১ (৮৯), পুরুলিয়া ৪২ (২৯), বাঁকুড়ায় ১৯৪ (১৮০), ঝাড়গ্রাম ৬২ (৯৫), পশ্চিম মেদিনীপুর ১৭৮ (৩১২), পূর্ব মেদিনীপুর ৩৮৪ (৪৫২), পূর্ব বর্ধমান ১৪৭ (১০৯), পশ্চিম বর্ধমান ১১২ (১১৪), হাওড়া ২৮৯ (৩০২), হুগলিতে ৩৬৪ (২৪৪), উত্তর ২৪ পরগনায় ৯৯৬ (১১০৯), দক্ষিণ ২৪ পরগনায় ৩০৬ ( ৩৪১) জন আক্রান্ত হয়েছেন।

সুস্থতার হার বাড়ছে
সোমবার ও মঙ্গলবারের থেকে সুস্থতার হার সামান্য বেড়েছে। সোমবার ও মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল যথাক্রমে ৯৬.৯৮% এবং ৯৭.৪৭ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯৭.৮৩%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৪.৫৫%। সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.২২ %-এ।

মৃত্যু হয়েছে ৯৫ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯৫ জনের। মঙ্গলবার ৯৮ জনের মৃত্যু হয়েছিল। সোমবার মৃত্যু হয়েছিল ১০৩ জনের এদিন মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১৬,৫৫৫-তে।

কলকাতায় মৃত্যু হয়েছে ৪৬৮৩ জনের
এদিন যে ৯৫ জনের মৃত্যু হয়েছে রাজ্য, তাঁদের মধ্যে ১৭ কলকাতার বাসিন্দা। ২০ জন উত্তর ২৪ পরগনায়, ৯ জন দক্ষিণ ২৪ পরগনা, ৮ জন হুগলি, ৬ জন হাওড়া, ৫ জন করে পশ্চিম মেদিনীপু- নদিয়ায়, ৪ জন করে বীরভূম-জলপাইগুড়ি-দার্জিলিং-এর।

স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ৬৪, ৬৩৩ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা করা হয়েছিল ৬০,১৭৬ টি স্যাম্পেল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ১, ৩০, ৪৪, ৫৯৬ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় এদিন আক্রান্ত চিহ্নিত হয়েছে ১১.০৬ %।












Click it and Unblock the Notifications